Sunday, 29 January 2017

সত্যিই কি ‘পদ্মাবতী’-তে আপত্তিকর দৃশ্য রয়েছে? অবশেষে মুখ খুললেন বনশালী

মুম্বই: ‘পদ্মাবতী’ ছবিতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজির মধ্যে রোমান্টিক দৃশ্য রয়েছে বলে যে খবর রটেছে তা সম্পূর্ণ ভুলছবির পরিচালক খোদ সঞ্জয় লীলা বনশালী এই দাবি করলেনবনশালীর অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছেতাতে বলা হয়েছে, জয়পুরে তিনি তাঁর দুটি ছবির শ্যুটিং করেছেনরাজস্থানকে ভালবাসেন তিনিকিন্তু যেভাবে ‘পদ্মাবতী’-র সেটে ছবির কর্মী ও  সম্পত্তির ওপর হামলা চলে, তাই সকলের নিরাপত্তার কথা ভেবে শহর ছাড়তে হয়েছে তাঁকে
বিবৃতিতে বলা হয়েছে প্যারিসে ‘পদ্মাবতী’-র ওপর অপেরা পরিচালনা করেছেন বনশালীগোটা বিশ্ব সেই অপেরার প্রশংসা করেছেতাই সাহসী, সুন্দরী রানি পদ্মিনীর জীবন নিয়ে ছবি করতে চেয়েছিলেন তিনি
বিবৃতিতে ফের বলা হয়েছে, ছবিতে নারীলোলুপ, হিংস্র আলাউদ্দিন খিলজি ও পদ্মাবতীর মধ্যে কোনও আপত্তিকর দৃশ্য দেখানো হয়নিযথেষ্ট যত্ন নিয়ে রিসার্চ করে তৈরি হচ্ছে ছবিটিযেভাবে শ্যুটিং চলাকালীন হামলা চলেছে তা অনভিপ্রেত, সুন্দর শহর জয়পুরের ভাবমূর্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক
বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রিয় রানির ওপর তৈরি এই ছবি নিয়ে মেবার গর্ববোধ করবেকারও আবেগে আঘাত দেওয়া ছবি নির্মাতাদের উদ্দেশ্য নয়, যদি স্থানীয় মানুষ ছবি তৈরিতে সাহায্য করেন, তবে কৃতজ্ঞ থাকবেন নির্মাতারাএর ফলে মেবারের রানি গোটা বিশ্বে পরিচিত ও সম্মানিত হবেন


No comments:

Post a Comment