Wednesday, 25 January 2017

মার্চ থেকে পেপসি-কোকা কোলা বিক্রি বন্ধ হচ্ছে তামিলনাড়ুতে

খোলা বাজারে আর পাওয়া যাবে না পেপসি ও কোকা কোলাখুচরো দোকান থেকে শুরু করে বড রেস্তোরাঁ, সমস্ত বিপণীতেই বয়কট করা হবে এই দুই সংস্থার নরম পানীয়এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডুর ব্যবসায়ীরাএই সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে ১ মার্চ থেকে
সম্প্রতি তামিলনাডুর ব্যবসায়ী সংগঠন পেপসি ও কোকা কোলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছেমার্চের প্রথম দিন থেকে তামিলনাডুর খুচরো এবং পাইকারি বাজারে বন্ধ করা হবে পেপসি ও কোকা কোলাকিন্তু কী কারণে ভারতে সর্বাধিক বিক্রিত এই দুই নরম পানীয় সংস্থাকে বয়টক করছে তামিলনাডু ট্রেডার্স অ্যাসোশিয়েশন?
আরও পডুন:
নিয়েলসন সংস্থার এক সমীক্ষায় জানা গিয়েছে, এই মুহূর্তে নরম পানীয়ের বাজারের ৮০ শতাংশই দখল করে রেখেছে এই দুই বিদেশী সংস্থা
ফলে প্রতিযোগিতার বাজারে মার খাচ্ছে ভারতের নরম পানীয় কোম্পানিগুলিআর এই কারণেই বাজার থেকে দুই বহুল প্রচলিত নরম পানীয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাডুর ব্যবসায়ী সংস্থাসংস্থার তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ফলপ্রসূ করতে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু হয়েছে গোটা রাজ্য জুেডএই দুই পানীয় নিষিদ্ধ হলে বাজারে তার কী প্রভাব পডতে পারে সে সম্বন্ধেও সচেতন করা হচ্ছে ব্যবসায়ীদের


No comments:

Post a Comment