ধোনির মহিলা ফ্যানের কমতি নেই। সিনেমা ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী আছেন যাঁরা আজও ধোনির নাম নিজেদের মনে গুনগুন করেন। শ্রুতি হাসান এই দলে পড়েন কি না জানা নেই। তব্যে সত্যি সত্যি শ্রুতি এবং ধোনি কাছাকাছি এসেছেন।
এম এস ধোনির ভারতীয় ক্রিকেটদলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রায় মাসখানেক হতে চলল। এতে যে ধোনির জনপ্রিয়তায় ভাটা এসেছে তা একেবারেই বলা যায় না। তবে, সম্প্রতি ধোনি এবং শ্রুতি হাসানকে নিয়ে একটি গুঞ্জন হয়। বলা হচ্ছিল শ্রুতি হাসান এবং এম এস ধোনি নাকি কাছাকাছি এসেছেন। আসলে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে খেলার সময় ধোনির সঙ্গে দক্ষিণী সিনেমার একাধিক অভিনেত্রীর যোগাযোগ ছিল। বিয়ের আগে তো রাই লক্ষ্মী নামে এক তামিল অভিনেত্রীর সঙ্গে ধোনির সম্পর্কের খবর ভাইরাল হয়েছিল।
শ্রুতির সঙ্গে ধোনির পূর্বপরিচয় আছে। তাই শ্রুতি ও ধোনির কাছাকাছি আসার খবরে অবাক হলেও এর পিছনে সত্যতা থাকতে পারে বলেও মনে করা হচ্ছিল।
আসলে এম এস ধোনি সম্প্রতি মুম্বইয়ে তাঁর নতুন ফ্ল্যাটে শিফট করেছেন। পশ্চিম আন্ধেরিতে ওবেরয় স্প্রিং-এ এই ফ্ল্যাট কিনেছেন ধোনি। তাঁর ফ্ল্যাটের পাশেরটিতেই থাকেন শ্রুতি হাসান। তাই ধোনি ও শ্রুতি কাছাকাছি এসেছেন বলে দাবি করা হচ্ছিল। ওবেরয় স্প্রিং-এ ধোনির ফ্ল্যাট যে অ্যাপার্টমেন্টে সেখানেই অভিনেতা, কোরিওগ্রাফার এবং পরিচালক প্রভু দেবার ফ্ল্যাট রয়েছে। সুতরাং, সন্দেহ নেই এমন সব সেলিব্রিটি প্রতিবেশীদের সঙ্গে ভালই সময় কাটবে ধোনির এবং তাঁর পরিবারের।

No comments:
Post a Comment