প্রতি সাত সেকেন্ডে নাকি একবার করে যৌনতা নিয়ে ভাবেন একজন পুরুষ! এতদিন এমনটাই দাবি করে এসেছিল সমীক্ষা। এই গোটা ব্যাপারটাকেই বলা হতো ‘সেভেন সেকেন্ড রুল’। এবার সেই ধারণাকেই মিথ্যে প্রমাণ করে দিল নতুন গবেষণা।
সেখানে বলা হচ্ছে, যদি একজন পুরুষ প্রতি সাত সেকেন্ডে যৌনতা নিয়ে ভাবেন, তাহলে তিনি প্রতি ঘণ্টায় ৫১৪ বার যৌন চিন্তা করবেন। তাহলে ২৪ ঘণ্টায় পুরুষের যৌনচিন্তা করার পরিমাণটা দাঁড়ায় করার পরিমাণটা দাঁড়ায় ১২,৩৩৬ বার!। আধুনিক কর্মব্যস্ত জীবনে কি সত্যিই পুরুষরা এতটা সময় পান যৌনচিন্তার জন্য? মানতে রাজি নন কেউই। ২০১১ সালে ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছিলেন, পুরুষ দিনে অন্তত ১৯ বার যৌনতা নিয়ে ভাবেন। অন্যদিকে নারী যৌন বিষয়ে ভাবেন ১০ বার। তা বলে দিনে পুরুষদের ১২,৩৩৬ বার যৌন চিন্তা আসাটাকে মেনে নিতে রাজি নন অনেকেই।

No comments:
Post a Comment