Wednesday, 25 January 2017

ন্যুড মডেলিংয়ের ছবি পোস্ট করলেন টেলি-অভিনেত্রী


ফোটোগ্রাফির জগতে আর্টিস্টিক ন্যুড ফোটোগ্রাফি একটি বিশেষ জঁর যা বিগত পঞ্চাশ-ষাট বছর ধরেই চলে আসছেসময়ের সঙ্গে সঙ্গে চিত্রগ্রহণের ধরন বা স্টাইলিং পাল্টেছেআবার ঠিক কোন দর্শনগত জায়গা থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে মানবশরীরের নানা বিভঙ্গ ক্যামেরাবন্দি করা হবে, সেটাও ফোটোগ্রাফার-বিশেষে আলাদান্যুড ফোটোগ্রাফি মানেই উলঙ্গ করে মডেলকে শুইয়ে বা দাঁড় করিয়ে রেখে তার ছবি তোলা নয়প্রত্যেকটি আর্টিস্টিক ন্যুড সিরিজ একটি বিশেষ থিমের উপর তোলা হয়। 


ফোটোগ্রাফাররা সচরাচর অভিনেত্রী বা মডেলদের নিয়েই এই ধরনের সিরিজ করতে পছন্দ করেনবলিউডের অভিনেত্রীদের মধ্যেও অনেকে আছেন যাঁরা দেশি-বিদেশি ফোটোগ্রাফারদের ন্যুড মডেল হয়েছেন কিন্তু সবাই সে সব কথা প্রকাশ্যে আনেন নাকারণ এই ধরনের আর্ট এদেশে খুব বেশি সমাদৃত তো নয়ই, উপরন্তু অনেক বেশি সমালোচিত। 

হয়তো সেই কারণেই এতদিন পরে নিজের পুরনো ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার
করলেন অভিনেত্রী অচিন্ত কউরটেলি-তারকা তো বটেই, পাশাপাশি বলিউডের বহু ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অচিন্তজি টিভি-র ‘জামাই রাজা’ ধারাবাহিকের অভিনেত্রী হিসেবেই তাঁকে চেনেন বর্তমান টেলি-দর্শকএছাড়া টিভি কমার্শিয়ালেও তিনি অত্যন্ত পরিচিত মুখসেই অচিন্ত যে কখনও আর্টিস্টিক ন্যুড মডেল হয়েছেন, সেটা কল্পনারও অতীত ছিল

অচিন্তকে অপূর্ব সুন্দরী বলা যায় না কিন্তু ‘সেরিব্রাল বিউটি’ বলাই যায়তাছাড়া দারুণ সুঠাম চেহারা তাঁর যা তিনি প্রায় দু’দশক ধরে মেনটেন করেছেনএই ছবিগুলি ১৯৮৯ সালে তোলা বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অচিন্ত অর্থাৎ ২৭ বছর আগেকার কথাএখন অচিন্তের বয়স প্রায় ৪৭ তার মানে যখন ছবিগুলি তোলা হয় তখন অচিন্তের বয়স ছিল ২০এই ছবিগুলি আর অচিন্তের এখনকার ছবি দেখলে বোঝা যায়, মুখেই যা সামান্য বলিরেখা পড়েছে, নাহলে অচিন্তু মনে-প্রাণে এখনও অষ্টাদশীই রয়েছেন।  



No comments:

Post a Comment