গত বছরটা দারুণ কাটিয়েছেন বিরাট কোহালি। তাঁর হাত ধরে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। তাঁর অধিনায়কত্বে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেছেন। এর মধ্যেই ওয়ান ডে দলের দায়িত্ব নিয়ে সিরিজে জয় এনে দিয়েছেন বিরাট। সঙ্গে ব্যাক্তিগত সাফল্য তো রয়েছেই। আর বিরাটের এই টানা সাফল্যের জন্য তাঁর নাম পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।। পদ্ম শ্রীর তালিকায় এ বার ঢুকে পড়তে চলেছেন দেশের নবাগত অধিনায়কও। তিনি একা নয় দেশের সর্বোচ্চ এই সম্মান পাচ্ছেন পাঁচ জন ক্রীড়াবিদ। ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেবেন তাঁদের হাতে। সেই তালিকায় রয়েছেন কুস্তিতে অলিম্পিক্স পদক নিয়ে আসা সাক্ষী মালিকও।
আরও খবর: 'বিরাটের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের ক্রিকেটারদের'
২০১৬ অলিম্পিক্সে সাক্ষীর হাত ধরেই প্রথম অলিম্পিক্স পদক আসে
ক্রীড়া ব্যাক্তিত্বদের বাইরেও এই তালিকায় রয়েছেন গায়ক কৈলাশ খের ও অনুরাধা পরোয়াল।
এ ছাড়া রয়েছেন লেখক, অভিনেতা, সাংবাদিকসহ আরও অনেকে। পশ্চিমবঙ্গ থেকে আর্কিওলজিতে পদ্ম শ্রী পাচ্ছেন শ্রী অশোক কুমার। সোশ্যাল ওয়ার্ডে দু'জন বাংলা থেকে পাচ্ছেন পদ্ম শ্রী, শ্রী কারিমুল হক ও বিপিন গনত্র।

No comments:
Post a Comment