বিয়ে ভাঙতে চলেছে বলিউডের বিখ্যাত গায়ক ও সুরকার বিশাল দদলানির। সম্প্রতি আদালতে স্ত্রী প্রিয়ালির সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কেস ফাইল করেছেন তিনি। 'সুলতান', 'ওম শান্তি ওম'-এর মতো হিট ছবির সঙ্গীত পরিচালক বিশাল জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই তিনি এবং তাঁর স্ত্র্রী আলাদা থাকেন।
যদিও কী কারণে তাঁদের সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে উঠল তা নিয়ে কোনও কথা বলতে চাননি বিশাল। তিনি আদালতে লিখিত আকারে জানিয়েছেন, বেশ কয়েক বছর আলাদা থাকার পর আমি আর পিয়ালি অফিশিয়ালি ডিভোর্স ফাইল করলাম। আমরা এই ব্যাপারে আর কোনও কথা বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার।'
দু'জনে আলাদা থাকার জন্য তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।
আর সেই সম্পর্কটাকে কোনও ভাবে ভাঙতে চান না বলেই বিশাল বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর বন্ধুদের মত। এ বছরের শুরুতে হিমেশ রেশমিয়ার বিবাহ বিচ্ছেদের সাক্ষী থেকেছে বি-টাউন। এ বার সেই তালিকায় যোগ হল বিশাল-প্রিয়ালির নাম।
No comments:
Post a Comment