Wednesday, 25 January 2017

কেন আত্মহত্যার পথ বাছলেন এই সুন্দরী? জানলে চোখে জল আসবে


নপ্রিয় অভিনেত্রী হিসেবে হিমাচল প্রদেশে খ্যাতির শিখরে ছিলেন এই সুন্দরীমডেলিং-এর সঙ্গে সঙ্গে করতেন অভিনয়ওএমনকী, সঙ্গীতশিল্পী হিসাবে জনপ্রিয়তা ছিল দেখার মতো
রিচা ধীমানবছর ২৪-এর রিচার অকাল প্রয়াণে এখন শোকস্তব্ধ হিমাচলের বিনোদন জগত্‍মডেল, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতির শিখরে ছিলেন রিচাহিমাচলের ছবিতে অভিনয় করার সঙ্গে সঙ্গে বহু তেলুগু ছবিতেও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রিচাহিমাচলেই ২০০-রও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন


 
চার দিন আগে ঘরের দরজা ভেঙে রিচার ঝুলন্ত দেহ উদ্ধার হয়
প্রাথমিক তদন্তে অনুমান আত্মঘাতী হয়েছেন রিচামৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটও পাওয়া গিয়েছেসুইসাইড নোটে রিচা স্পষ্ট করে তাঁর মৃত্যুর জন্য প্রেমিক সন্দীপকেই দায়ী করেছেনসন্দীপ আপাতত পুলিশের হেফাজতেতাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে


প্রেমিক সন্দীপের সঙ্গে রিচা
রিচা এবং সন্দীপ বহুদিন থেকেই সম্পর্কে ছিলেনদু'জনের বিয়ের কথাও ছিলতাহলে আচমকা রিচা কেন আত্মহত্যা করতে গেলেন? রিচার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের দাবি, রিচার সঙ্গে সন্দীপের বিয়ের দিন ঘোষণা হতেই সমস্যা শুরু হয়বিয়ের কার্ড ছাপানোর পর থেকেই রিচাকে এড়িয়ে চলতে শুরু করেন সন্দীপএমনকী, সন্দীপ জানিয়েও দিয়েছিলেন তিনি রিচাকে বিয়ে করবেন নাযারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন রিচারাতদিন


এই নিয়ে রিচা কিছু খুলে বলেনিসন্দীপ যে বিয়েতে বেঁকে বসেছে তাও জানায়নিরিচার দেশের বাড়ি হিমাচলের কাঙ্গরা জেলার পালামপুরেধর্মশালায় ভাড়া বাড়িতে থাকতেন রিচাবেলা সোয়া এগারোটাতেও বহু ডাকাডাকির পরেও রিচা দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়দরজা ভেঙে পুলিশ দেখে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রিচাতাঁর শোবার ঘর থেকে পুলিশ একটি মোবাইলও উদ্ধার করে


পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন ঘেঁটে দেখা গিয়েছে কললিস্টে অসংখ্যবার সন্দীপকে ফোন করেছিলেন রিচাকিন্তু, অধিকাংশ ফোনই ধরেননি সন্দীপঘটনার আগের দিন রাত সাড়ে এগারোটাতে রিচার ফোন ধরেছিলেন সন্দীপদু'জনের মধ্যে বিপুল ঝগড়া হয়সেই ঝগড়া রিচার ফোনে রেকর্ডও হয়ে যায়পুলিশের দাবি, ঝগড়ার সময় রিচা নাকি সন্দীপকে বলেছিলেন, তিনি নিজেকে শেষ করে দেবেন এবং এর জন্য নাকি দায়ী থাকবেন সন্দীপ এবং তাঁর বর্তমান প্রেমিকাপুলিশের মতে, রিচা ও সন্দীপের সম্পর্কের মাঝখানে কোনও তৃতীয় নারী ঢুকে পড়েছিলযাঁকে নিয়ে তুমুল লড়াই বেধেছিল রিচা ও সন্দীপের মধ্যেমোবাইলে রেকর্ড হওয়া ঝগড়ায় রিচা নাকি এও বলেছেন, শুধুমাত্র সন্দীপের জন্য তিনি তাঁর কেরিয়ারের দিকে তাকাননিবহু সুযোগ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র সন্দীপের থেকে দূরে না থাকার জন্যনিজের প্রতিভা, নিজের কেরিয়ারকে জলাঞ্জলি দিয়েছেন


আপাতত, সন্দীপকে জেরা করছে পুলিশমেয়ের করুণ পরিণতির জন্য সন্দীপের কড়া শাস্তির জন্য সওয়াল করছেন রিচার বাবা-মা


No comments:

Post a Comment