Saturday, 28 January 2017

পরকীয়ায় মজেছেন? তবে এই বিষয়গুলি কিন্তু জানতেই হবে

এক্সট্রা ম্যারিটালনামেই লুকিয়ে প্রবল বঞ্চনাজীবনের সবটুকু দিয়েও আপনি থেকে যাবেন ‘এক্সট্রা’ হয়েইতবু মানুষ স্রোতে ভাসেবলা ভাল উল্টো স্রোতেআপনি জানেন ওর  ঘরে স্ত্রী রয়েছেযার বয়স আপনার বয়সেরই কাছাকাছিকিংবা আপনার প্রেমিকার স্বামী হয়তো আপনারই সহকর্মীএ সম্পর্কে হাজারো ঝক্কিপ্রচুর রিস্কপরিনতিও খুব একটা সুখকর হয় না অধিকাংশ ক্ষেত্রেইতবু কোনও অদৃশ্য টানে হাতে হাত রেখে এগিয়ে চলেছেন আপনারাতবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখতে গেলে অবশ্যই যেন মাথায় থাকে এই কথাগুলি :
১. আর পাঁচটা কাপলের থেকে আপনারা কিন্তু সত্যিই আলাদাআপনাদের সঙ্গে অলরেডি আরও একটা জীবন জড়িয়ে রয়েছেশুধু আইন মেনেই নয়, দুনিয়াকে সামনে রেখে তাঁকে স্বামী বা স্ত্রী হিসাবে একদিন স্বীকার করেছিলেনএবং এখনও সেই সম্পর্ক বর্তমানযেকোনও ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকেই কিন্তু প্রথমে গুরুত্ব দেবে আপনার পার্টনারএবং সেটা আপনাকে মানিয়ে নিতেই হবে
২. এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানেই অনেক বাঁচিয়ে চলতে হবে আপনাকেসঙ্গী বা সঙ্গিনীকে কিছু গিফট করলেনঅথচ বিলটা রেখে দিলেন নিজের কাছেশুধুমাত্র ছেলেরাই নয়, লিগাল পার্টনারের কাছে ফেঁসে যেতে পারেন মেয়েরাওগোপন ডেরায় সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরলেনশার্টে লেগে লিপস্টিকের দাগভরপেট্টা কেস খাবেন কিন্তুতাই মাথায় রাখুন, আপনাদের অ্যাফেয়ারে সাবধানী হওয়াটা কিন্তু বড্ড জরুরি

৩. এই ধরনের সম্পর্কে থাকতে গেলে আপনাকে নানা জায়গা থেকে নানানরকমের কথা শুনতে হবেবিশেষ করে মেয়েদেরকেউ কেউ সামনে আপনাকে স্বাধীনচেতা মেয়ে বলে উৎসাহ যোগাবে, আড়ালে দেখবেন তারাই কেমন কূটকচালি করবেযে কোনওরকম অস্বস্তিকর পরিস্থিতি বা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুনতখন কেঁদে ভাসালে কিন্তু মোটে চলবে না
৪. সম্পর্কে মনের পিছু পিছু তো শরীরও আসবেকীভাবে সামাল দেবেন নিজেই ভেবে রাখুনএকটা কথা খালি মাথায় রাখবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী কিন্তু দিনের শেষে স্ত্রী বা স্বামীর কাছেই ফিরে যাবেআপনাকে কিন্তু ফিরতে হবে খালি হাতেইতাই শারীরিক সম্পর্কে জড়ালেও এমন কিছু করে বসবেন না যার জন্য বেকার ঝামেলায় পড়তে হয়

৫. প্রচুর মিথ্যে বলতে হবে কিন্তুঘরে বাইরে ফোয়ারা ছোটাতে হবে মিথ্যেরসততাকে শিকেয় তুলে নামতে হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ময়দানেআপনার ছোট্ট মেয়ে আজ জেদ ধরেছে, বাবা অফিস থেকে ফিরলে খাবেগিন্নি ফোনে জানিয়ে রেখেছেন সে কথাএদিকে আপনি তো সঙ্গিনীকে আগেই কথা দিয়ে রেখেছেন, ডিনার সারবেন একসঙ্গেসেও রেডিসন্ধে থেকে খান তিরিশেক টেক্সটও করেছে কী পড়বে, কী খাবে তা নিয়েসামলান এবার!

৬. তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দু’নৌকায় পা দিয়ে কিন্তু বেশিদিন চলা যায় নাহয় ডুবতে হয়নয়তো পা তুলে নিতে হয় কোনও একটা নৌকা থেকেআপনাকেও কিন্তু তা করতে হবেতার জন্য প্রস্তুত থাকুন প্রথম থেকেইনিজেকে কষ্ট পেতে হতে পারেআবার অন্য কারও কষ্টের কারণও হতে পারেন আপনিভাল-মন্দ যাই হোক, মুখোমুখি কিন্তু দাঁড়াতেই হবে


No comments:

Post a Comment