Friday, 27 January 2017

বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা, দা দিয়ে যুবককে কুপিয়ে থানায় মহিলা

মান বাঁচাতে এক যুবককে দা দিয়ে কুপিয়েছেন বলে দাবি করে থানায় আত্মসমর্পণ করলেন এক মহিলামঙ্গলবার দুপুরে ধূপগুড়ির সোনাখালি ফরেস্ট বস্তিতে ওই ঘটনা ঘটেজখম যুবককে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়এখন সেখানেই তার চিকিত্‍সা চলছে

ধূপগুড়ি থানার আই সি সঞ্জয় দত্ত বলেন, ''এ দিন দুপুরে সোনাখালি বনবস্তির বাসিন্দা ওই মহিলা আচমকা থানায় পৌঁছে এক যুবককে দা দিয়ে কোপানোর কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।'' পুলিশ জানিয়েছে, স্বামীর মৃত্যুর পর বছর দশেকের ছেলেকে নিয়ে দাদুর কাছে থাকেন ওই মহিলালাগোয়া একটি ছোট চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি
এ দিন দুপুরে দাদু ও ছেলের অনুপস্থিতিতে ফুলদাস খড়িয়া নামে ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে ওই মহিলা অভিযোগ করেছেনদীর্ঘদিন ধরে ওই যুবক তাঁকে কূপ্রস্তাব দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি

নিগৃহীতা জানান, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর ছেলে স্কুলে চলে যায়দাদুও বাড়িতে ছিলেন নাহঠাত্‍ই তার ঘরে ঢুকে পরে তাঁকে ধর্ষণের চেষ্টা করে ফুলদাসতিনি বলেন ''বাধা দিলে সে প্রথমে আমাকে একটি লাঠি দিয়ে আঘাত করেআমি লাঠির আঘাতে পড়ে যাইসঙ্গে সঙ্গে উঠে সম্ভ্রম বাঁচাতে হাতের কাছে একটি দা পেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করিকিন্তু আটকাতে না পেরে তার ঘাড়ে কোপ বসাই।''
অভিযুক্ত যুবক মহিলার প্রতিবেশীবাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছেএলাকার বাসিন্দারা জানিয়েছেন এর আগেও বহুবার মদ্যপ অবস্থায় অশান্তি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে
আইসি জানান, লিখিত কোনও অভিযোগ জমা পড়েনিওই মহিলার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছেপুলিশের বক্তব্য,জখম যুবক সুস্থ হলে তাঁর বক্তব্য শোনা হবে
প্রতিবেশীদের বয়ানও নেবে পুলিশতদন্ত সম্পূর্ণ হলে কারও কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তবেই মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে


No comments:

Post a Comment