Tuesday, 24 January 2017

এবারে আর স্ত্রী নয়, সারমেয়র সঙ্গে ছবি পোস্ট করেও বিপদে সামি!

নয়া বিতর্কে সামিএবারে যে কারণে তাঁর উপর ফতোয়া জারি হল জানলে আশ্চর্য হবেন
ফের ধর্মীয় গোঁড়ামির শিকার হলেন মহম্মদ সামিএবারেও বিতর্কের কেন্দ্রে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারকা পেসারের পোস্ট করা একটা ছবিএকটি সারমেয়কে আদর করার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন সামিধর্মান্ধদের ক্ষোভ সেটা নিয়েই
ছবি শেয়ার করার পর থেকেই ধর্মীয় মৌলবাদীদের তোপে পড়েনএকজন কমেন্ট করেন, 'অর্থ ও যশ পাওয়ার পর সামি ইসলামকে ভুলেই গিয়েছেন।' অপর একজন বলে দেন, 'ইসলাম ধর্মে সারমেয় প্রেমের জায়গা নেইআল্লাহের নির্দেশ মেনে চলুন।' অপর ভক্ত অবশ্য ক্রিকেটীয় যুক্তিতেই বলেন, পশুপ্রেমের বদলে নিজের ক্রিকেটীয় কেরিয়ারে ফোকাস করুন সামি

এর আগে নিজের স্ত্রীর ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেনরোগশয্যায় শায়িত পিতার ছবি পোস্ট করার পরেও আক্রমণ ধেয়ে এসেছিল তার দিকেতখন সমালোচকদের বক্তব্য ছিল, ছবি শেয়ার করার পরিবর্তে অসুস্থ পিতার জন্য আল্লাহের কাছে দোয়া করা উচিত সামির
জায়রা ওয়াসিম থেকে মহম্মদ কাইফ, কখনও আবার সামি! ধর্মীয় অসহিষ্ণুতার আঁচ পোহাচ্ছেন সেলিব্রিটিকুল


No comments:

Post a Comment