Sunday, 29 January 2017

সাপের মতো চামড়া খসে যায় ভারতীয় কিশোরীর! রহস্য নয়, ঘোর বাস্তব

সাপের মতোই এই কিশোরীর গোটা শরীরের চামড়াটাই খসে যায়ফলে, শালিনিকে দেখলেই ভয় পায় তার সহপাঠী এবং স্কুলের অন্যান্য পড়ুয়ারা
বয়স মাত্র ১৬, নাম শালিনি যাদবএই বয়সের আর পাঁচটা ছেলেমেয়ে যখন স্কুলে গিয়ে পড়াশশোনা করে, তখন শালিনিকে তাড়িয়ে দিয়েছে তার স্কুলকারণ ৪৫ দিন অন্তর অন্তর ঠিক সাপের মতোই এই কিশোরীর গোটা শরীরের চামড়াটাই খসে যায়ফলে, শালিনিকে দেখলেই ভয় পায় তার সহপাঠী এবং স্কুলের অন্যান্য পড়ুয়ারা
কিন্তু কেন এমনটা হয় শালিনির? তার শরীরে কি কোনও রহস্য রয়েছে? না, অত্যন্ত বিরল রোগে আক্রান্ত এই ভারতীয় কিশোরীযে রোগের নাম এরিথ্রোডারমাযে রোগের ফলে ছয় থেকে আট সপ্তাহ অন্তর অন্তর শুকিয়ে গিয়ে শরীরের চামড়া খসে যায়
এই রোগটিকে 'রেড ম্যান সিন্ড্রোম'-ও বলা হয়ে থাকেচামড়া খসে যাওয়া আটকানোর জন্য প্রত্যেক ঘণ্টায় স্নান করা বা জলে ভেজাতে হয় শালিনিকেপ্রত্যেক তিন ঘণ্টা অন্তর একটি বিশেষ ময়শ্চারাইজার বা ক্রিম তার সারা গায়ে লাগাতে হয়কিন্তু শালিনির

চিকিত্‍সার সামর্থ্য নেই শালিনির পরিবারেরছবি সৌজন্যে- এসডব্লিউএনএস.কম
শালিনির মা দেবকুঁয়ারের কথায়, 'অনেক চিকিত্‍সককে দেখিয়েছিকিন্তু কোনও লাভ হয়নিচামড়া উঠে যাওয়ার সময় যখন ও যন্ত্রণায় ছটফট করে, তা চোখে দেখা যায় না।' শালিনির অসহায় মা আরও বলেন, 'এই রোগটা হয়তো ওকে প্রাণে মারছে না, কিন্তু তিলে তিলে ওর জীবনটা শেষ করে দিচ্ছেআর কী করব আমরা ভেবেই পাচ্ছি না।'

এভাবেই উঠে যাচ্ছে শালিনির শরীরের চামড়া
ছবি সৌজন্যে- এসডব্লিউএনএস.কম
আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদমাধ্যমে একটি সংবাদসংস্থাকে উদ্ধৃত করে শালিনিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছেযদিও বিরল রোগে ভোগা শালিনি ভারতের কোথায় থাকে, তার উল্লেখ করা হয়নি


No comments:

Post a Comment