Tuesday, 31 January 2017

জানেন কি, কেন বলিউডের পার্টিতে যান না দিশা পাটানি?

মুম্বই: বলিউডে সদ্যই পা রেখেছেন দিশা পাটানিকিন্তু সিনেজগতের গ্ল্যামারের ঝলসানিতে আগ্রহ নেই তাঁরটিনসেল টাউনের পার্টিগুলো আদৌ টানে না তাঁকেরূপোলি দুনিয়ার রকমারি গুঞ্জনেও তাঁর কোনও আকর্ষণ নেই। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে হিন্দি সিনে দুনিয়ায় তাঁর অভিষেক হয়েছে
কিন্তু দিশা কোনও পার্টিতে যান নাকারণ, এই সমস্ত সোশ্যাল গ্যাদারিংয়ে নিজেকে মিশিয়ে ফেলতে পারেন না তিনিনিজেকে কিছুটা খাপছাড়া লাগেদিশার কথায়, ‘আমি ফিল্ম পার্টিগুলোতে যাই নাসেই অর্থে আমি অসামাজিকআমি মদও খাই নাকারণ, আমি বাইরে খুব একটা বেরোই নাযে সব গুজব রটছে, সে সম্পর্কে কোনও খোঁজখবরও রাখি নাআমি এসব ব্যাপারে খুবই অস্বস্তি বোধ করিকাজ বা মহড়া থাকলেই, আমার ভালো লাগে’
দিশা বলেছেন, ‘আমি খুবই লাজুক ও অন্তর্মুখীবাড়িতেই বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসিশুধুমাত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সাক্ষাত্কার দেওয়ার সময় বাইরে বেরোইকারণ এগুলো পেশার অঙ্গ’


No comments:

Post a Comment