Wednesday, 1 February 2017

সরস্বতী পুজো: অঘোষিত প্রেমদিবসে মাতোয়ারা বাঙালী

কলকাতা, ১ ফেব্রুয়ারি : সকাল থেকেই রংবেরঙের শাড়ি আর পাজামা পাঞ্জাবীর ভিড়ে ঠাসা স্কুল কলেজ জানান দিচ্ছে, আজ সরস্বতী পুজোভোরবেলা স্নানের পরই হলুদ শাড়ি পরে কচিকাচাদের অঞ্জলি দেওয়ার ধুম, সকাল থেকেই দেখা গিয়েছে পাড়ায় পাড়ায়
এদিকে স্কুলের রোজের 'ইউনিফর্ম ' ছেড়ে এই একটা দিনই সুযোগ রঙবে রঙের জামা পড়ারযে স্কুল গুলোর ভেতরে বছরের অন্য়ান্য দিন যাওয়া যায়না,সেই স্কুলে ঢোকবার সুযোগ আজইঠাকুর দেখার ছুতোতে স্কুলে কলেজে ঘুরতে যাওয়ার মজায় আজ মশগুল কিশোর থেকে তরুণ প্রজন্মস্বাদে কী আর বলা হয়, বাঙালীর সরস্বতী পুজো 'অঘোষিত প্রেম দিবস'!
সরস্বতী পুজো মানেই দেদার খিচুড়ি ভোগ
তাই বাঙালীর রসনা তৃপ্তির সুযোগের শেষ নেই আজমরশুমের শুরু থেকে বহুদিন ধরে যাঁরা কুল খাওয়ার লোভ সামলে এসেছেন, আজ তাঁদের আর পায় কে !

বইপত্তর আজ সরস্বতীর কাছে দিয়ে, দু'দিনের আনন্দ লুটে পুটে নেওয়ার তালে রয়েছে আপামর বাঙালীসব মিলিয়ে শুক্লা পঞ্চমীর সকাল থেকেই বাঙালী আজ উদযাপন করছে 'বসন্ত' ক্যালেন্ডারের 'ভ্যালেন্টাইন্স ডে'-এর আগে
আজই বাঙালীর 'বসন্ত' থুরি 'ভ্যালেন্টাইন্স ডে'!


No comments:

Post a Comment