Wednesday, 1 February 2017

আজ বাণীবন্দনা, সকাল থেকেই স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অজ্ঞতার অন্ধকার দূর করার শপথ

কলকাতা, ১ ফেব্রুয়ারি : আজ বুধবার বাণীবন্দনাবিদ্যার দেবী সরস্বতী পুজোসকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানাচ্ছেনস্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান, এমনকী বাড়ি বাড়ি এই পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা চলছে
আদতে সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবীসেই আঙ্গিকে সরস্বতী পুজো একটা উঞসবে পরিণত হয়েছেশাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরসব্তী পুজোর আয়োজন হয়সেই কারণে এই তিথিকে বসন্ত পঞ্চমীও বলা হয়এদিন সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে বাসন্তী দেবীর আরাধনা শুরু হয়েছে

এদিন সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাতেখড়ি দেওয়ার রেওয়াজ নতুন বিদ্যার্থীদেরএদিনই ছোটরা বিদ্যার দেবীর সামনে হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করেঅভিভাবকরা কল্যাণময়ী দেবীর তরণে প্রণতি জানান, অজ্ঞতার অন্ধকার দূর কর, তাঁদের শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষত করে তুলতে
এই দিনে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়


No comments:

Post a Comment