Sunday, 2 April 2017

সিনেমা দেখেই গর্ভবতী, নাবালিকার দাবিতে বেকায়দায় সেন্সর বোর্ড

সংস্কারি’ হিসেবে অনেক সময়ই শিল্পীদের রোষের মুখে পড়তে হয় সেন্সর বোর্ডকেতা সত্ত্বেও কঠোর নিয়মনীতিতে কোনওরকম হালকা দেন না বোর্ড কর্তারাতবে বজ্র আঁটুনির ভিতরও থাকে ফস্কা গেরোআর তার জেরেই এবার বিপাকে বোর্ডএক নাবালিকার দাবি সিনেমা দেখেই গর্ভবতী হয়ে পড়েছে সেএই অভিযোগের জেরেই এক সেন্সর কর্তাকে সমন পাঠাল আদালত


তামিল সিনেমা ‘কলাবনী’ মুক্তি পেয়েছিল সেই ২০১০ সালেসে ছবিতে দেখা গিয়েছিল ছবির নায়ক পালিয়েছে নায়িকাকে নিয়েপরে অবশ্য তারা বিয়ে করেভারতীয় ছবিতে আকছারই এ ধরনের দৃশ্য দেখা যায়ফলত এ ছবির গল্পেও আপত্তিকর কিছু পায়নি সেন্সর বোর্ডছবিটিকে ‘U’ সার্টিফিকেট দেওয়া হয়েছিলকিন্তু হিতে বিপরীত হলনাবালিকার দাবি, ওই ছবি দেখেই সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়প্রায় মাস দশেক নিখোঁজ ছিল সেএই ঘটনার জেরেই গর্ভবতী হয়ে পড়ে সেমেয়ে নিখোঁজ হওয়ায় পুলিশে অভিযোগ জানিয়েছিল তার পরিবারসম্প্রতি বছর তেরোর মেয়েটির খোঁজ মেলেআদালতে তোলা হলে নাবালিকা দাবি করে, সিনেমা দেখেই এ সব কাজ করতে তারা উদ্বুদ্ধ হয়েছিল সেতার গর্ভবতী হওয়ার পিছনেও সিনেমাটিকে দায়ী করে সে
এরপরই চেন্নাইয়ের আদালতে ডাক পড়ে এক সেন্সর কর্তারজানতে চাওয়া হয়, এরকম বিষয়বস্তু থাকা সত্ত্বেও কেন ছবিটিকে সকলের দেখার ছাড়পত্র দেওয়া হয়েছে? সেন্সর কর্তা আদালতের সামনেই গ্রেডিং বা সার্টিফিকেশনের প্রক্রিয়া ব্যাখ্যা করেনযদিও এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে


No comments:

Post a Comment