Sunday, 2 April 2017

কী মাল বুঝুন, কী ধরনের যন্ত্র বুঝুন ; মুখ্যমন্ত্রী সম্পর্কে বললেন গৌতম দেব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন সিপিয়াই এম নেতা গৌতম দেবআজ এসএফআইনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে তিনি এই মন্তব্য করেন


তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে গৌতম দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নিউটাউন দিয়ে যেতে যেতে বলছেন, “বাবাধন তুমি ভেবেছ আমি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বুঝি নাআমি এখান থেকে রোজ যাতায়াত করি, এখানে একটি জলাশয় ছিল সেটা বুজিয়ে সিপিয়াই এম এখানে প্রোমোটিং করছেআমার চোখকে সিপিয়াই এম ফাঁকি দিতে পারবে না।”

এই কথার প্রেক্ষিতে সিপিয়াই এম নেতা গৌতম দেব বলেন, “কী মাল বুঝুন, ও কী ধরনের যন্ত্র বুঝুন।” গৌতমবাবু আরও বলেন, “আমি এই নিয়ে একটি বই লিখছিতার মধ্যে এই সব কথা উল্লেখ থাকবেএই বইয়ের কপি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব।”

তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় নানা কথা বলেনতাঁর কথায় কোনও মিল নেইতাঁকে চেনে না এমন কোনও পুলিশ অফিসারকে তাঁর কোনও ভিডিও দেখানযিনি বাংলা বোঝেন, তিনি বলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল ব্রেন অফ মাইন্ড।”


No comments:

Post a Comment