Sunday, 2 April 2017

ভুয়ো পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দর থেকে ধৃত ২ বিদেশিনী

সিঙ্গাপুর হয়ে হংকং যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাদের আটক করে অভিবাসন দপ্তরের আধিকারিকরা৩০ তারিখ তাদের আটক করা হয়তাদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় সেগুলি ভুয়োধৃতদের নাম এলিসা থাপা ও রেনুকা লিম্বু তারা কাজের জন্য সিঙ্গাপুর যাচ্ছিল বলে জানা যায়


ধর্মরাজ থাপা নামে হায়দরাবাদের এক বাসিন্দা তাদের যাওযার ব্যবস্থা করছিলঅভিবাসন দপ্তরের পক্ষ থেকে গতকাল তাদের কলকাতা বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। এই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে পুলিশগ্রেপ্তার করা হয়েছে ধর্মরাজ থাপাকেওকোথা থেকে কীভাবে তারা ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 


No comments:

Post a Comment