Monday, 3 April 2017

যাদবপুরের পড়ুয়াদের প্রতিবাদ আসলে পাবলিসিটি স্টান্ট : রুপা গাঙ্গুলি

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে চলছে বিক্ষোভ
এই বিষয়টিকে জঘন্য ঘটনা বলে নিন্দা করেন তিনিতাঁর অভিযোগ, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে এই প্রতিবাদ পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয় বলে মনে হয় আমারদেখে অবাক লাগে যে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর বাকি সবকিছুই হচ্ছেপড়ুয়াদের উচিত এই ভাবে প্রতিবাদের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা না করে সত্যির আলোতে জনপ্রিয় হওয়ার চেষ্টা করাকাজ শুরু করে নিজেদের জন্য রোজগারও করা উচিত তাঁদের।”

গতকাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে যখন বাংলাদেশ হিন্দু, বুদ্ধিস্ট ও ক্রিশ্চিয়ান সংগঠনের একটি আন্তর্জাতিক সেমিনার হচ্ছিলতখন তার বাইরে USDF নামে একটি সংগঠনের সদস্যরা RSS দূর হটো বলে স্লোগান দিতে থাকেন

ওই সংগঠনের এক সদস্য দেবপ্রিয় সোম বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যা সমাধানের উপায় নিয়ে RSS-র তরফে যে সেমিনারের আয়োজন করা হয়েছে তার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছেআমরা মনে করি, যে RSS-র জন্য গোধরা বা মুজ়াফ্ফরনগরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছেতাদের সংখ্যালঘু স্বার্থে কোনও পথ দেখানোর যোগ্যতা নেইতাদের মানসিকতা নিয়েই সন্দেহ আছে আমাদেরআমরা মনে করি তারা সাম্প্রদায়িক ভেদাভেদ বাড়ানোর পাশাপাশি একজনকে অপরজনের সঙ্গে লড়িয়ে দিতেই বেশি পছন্দ করেতাই আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি।”


No comments:

Post a Comment