Monday, 3 April 2017

ঋষি বাল্মিকীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার হতে পারেন রাখি সাবন্ত

লুধিয়ানা: অভিনেত্রী রাখি সাবন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালতঅভিযোগ, রামায়ণ প্রণেতা ঋষি বাল্মিকীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি
বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়তারপর ৯ মার্চ ইস্যু হয় ওয়ারেন্ট

জানা গিয়েছে, গত বছর টেলিভিশনের একটি অনুষ্ঠানে ওই মন্তব্য করেন রাখি
লুধিয়ানা পুলিশের ২ কর্মী ইতিমধ্যেই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে মুম্বই রওনা দিয়েছেন
বারবার সমন জারির পরেও ৯ মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখিপরবর্তী শুনানি ১০ তারিখ


No comments:

Post a Comment