মহিলা মোর্চার সভানেত্রীর দৌড়ে ছিলেন বিজেপি-র সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী ও মহিলা মোর্চা নেত্রী সংঘমিত্রা চৌধুরী। কিন্তু, পরিচিত মুখ হওয়ায় লকেটকেই এই পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে মহিলা মোর্চার নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে রুপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন শীর্ষনেতা শিব প্রকাশ। পদ ছাড়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন রুপাও।

No comments:
Post a Comment