নিছকই পাবলিক স্টান্ট ভেবেছিলেন অনেকে৷ কপিল-সুনীল কলহের জল যে এতদূর গড়াবে তা বোধ হয় ভাবতে পারেননি কেউই৷ দুই সেলেবের ঝামেলার মধ্যেই দ্য কপিল শ্রাম শো ছাড়েন সুনীল গ্রোভার৷ তার পরে পরেই শো ছাড়েন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো অভিনেতারাও৷ শো-এর টিআরপি ধরে রাখতে রাজু শ্রীবাস্তবকেও নিয়ে আসা হয়৷ কিন্তু কিছুতেই যেন আর হারানো জমি ফিরে পাচ্ছে না এই জনপ্রিয় কমেডি শো৷ ক্রমশই নিম্নগামী টিআরপি যেন কপালে ভাঁজ ফেলেছে চ্যানেল কর্তৃপক্ষের৷
শোনা যায়, নতুন সদস্যদের নিয়ে শো-এর শ্যুটিং শুরু করলে কপিল চের পান দর্শকেরা আগের মতো তার জোকসে স্বতস্ফূর্ত প্রতিক্রিয়া দিচ্ছেন না বা হাসছেন না তেমনভাবে৷ একপ্রকার বাধ্য হয়ে মাঝপথে শ্যুটিং বন্ধ করে দেন কপিল৷ সুনীলের অনুপস্থিতি যে সত্যিই বড়সড় ছাপ ফেলেছে তা বোধ হয় এতদিনে বুঝে গিয়েছেন কপিল৷ অবস্থা এতটাই সঙ্গীন যে শোনা যায়, কপিলকে নাকি একমাস সময় দেওয়া হয়েছে পরিস্থিতি বদলানোর জন্য৷ সবকিছু আবার আগের ছন্দে ফিরে না এলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় কমেডি শো-টি৷ মশহুর গুলাটি এবং রিঙ্কু ভাবির সঙ্গে কি ফের একবার বন্ধুত্বে এগোবেন কপিল?

No comments:
Post a Comment