শিলিগুড়িতে তিনি জানান, “সিবিআই অনেক মামলার তদন্ত করছে। সারদা ও নারদ মামলাগুলিরও করছে।
দেরি হলেও বজেপি-র আশা, সঠিক পথেই এগোবে সিবিআই।”
দিলীপ ঘোষ আরও জানান, “চলতি বছরেই আপনারা দেখবেন সিবিআই এরাজ্যে নিজেদের শক্তি বাড়াবে। কারণ, মামলার বহর ক্রমশ বাড়ছে। এই মামলাগুলিতে রাজ্যের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। সরকার ও পুলিশ সহায়তা করছে না। আগে যে মামলাগুলি ইডি বা সিআইডি-র কাছে ছিল, তার কিছু প্রমাণ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ফলে ফের তথ্য প্রমাণ সংগ্রহ করে এগোতে গিয়েই দেরি হচ্ছে। কিন্তু, অভিযুক্তরা ছাড় পাবেন না। সঠিক পথেই এগোবে সিবিআই”
এদিকে তৃণমূলের কয়েকজন নেতা বিজেপি-তে যোগদানের বিষয়ে যোগাযোগ রাখছেন কিনা, তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের বিভিন্ন সাইজ়ের ও বিভিন্ন ওজনের নেতারাই যোগাযোগ করছেন। যথা সময় সকলে জানতে পারবেন। আর খুব তাড়াতাড়ি হবে ব্যপারগুলো। তাতে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।”

No comments:
Post a Comment