জয়দেব দাস, কলকাতাঃ ভারতীয় সিনেমার প্রতিষ্ঠিত সফল নায়ক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান মাদকে আসক্ত বলে জানা গিয়েছে। ভারত থেকে প্রকাশিত কয়েকটি ইংরেজি দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়েছে। এই ঘটনায় বলিউড কিং শাহরুখ খান এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন।
এরআগে বলিউডের অনেক তারকাই ভারত ও ভারতের বাইরের বিভিন্ন বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েছেন। তালিকায় ৪৩ বছর বয়সী গৌরী খানের নাম আছে। কয়েক বছর আগে তিনি জার্মানির বার্লিন বিমানবন্দরে অল্প পরিমাণ গাঁজাসহ ধরা পড়ে ছিলেন। নিজের সেবনের জন্য গাঁজা বহন করছেন বলে জানালে গৌরীকে ছেড়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
গৌরীদেবী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। অন্দরসজ্জার পাশাপাশি তিনি পোশাকের নকশাও করেন। ছবি প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা তিনি। ‘ম্যায় হু না’, ‘কাল’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’, ‘রা.ওয়ান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, চেন্নাই এক্সপ্রেস’সহ একাধিক ব্যবসায় সফল ছবির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন গৌরীদেবী। ২৩ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ খান। দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার। শাহরুখের সঙ্গে গৌরী ১৯৯১ সালে গাঁটছড়া বাঁধলেও শাহরুখ-গৌরীর পরিচয় পর্বটা হয়েছিল ১৯৮৪ সালে, যখন তাঁরা দুজনই স্কুলে পড়তেন। তখন শাহরুখের বয়স ছিল ১৯, আর গৌরীর মাত্র ১৪ বছর। একটি অনুষ্ঠানে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। পরে বিয়ে। এই ঘটনায় বলিউড কিং শাহরুখ খান এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন। কোনো মন্তব্য করতে চাননি।
No comments:
Post a Comment