
পঞ্জাবঃ ভারতের পঞ্জাবে স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের মধ্যেই ধর্ষণের শিক্ষিকার সামনে সহপাঠী এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ইভিযোগফ উঠেছে সপ্তম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে লুধিয়ানায়৷ খবর এবং অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ছাত্রটিকে গ্রেফতার করেছে পুলিশ৷ ওই স্কুলের প্রধান শিক্ষিকা যোগীন্দর কাউর-সহ দুই শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন শিক্ষা দফতর৷
দিল্লির নির্ভয়া কাণ্ড, মুম্বই চিত্র সাংবাদিক ধর্ষণ কাণ্ড, বাঁদায়ূনে দুই কিশোরীকে ধর্ষণ করে খুনের ভয়াবহতায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ কিন্তু এবার অভিযুক্ত সপ্তম শ্রেণির এক ছাত্র৷ সে নিজের ক্লাসেরই এক সহপাঠীর উপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ৷ এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামহল৷ ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ, শুক্রবার নাবালক ওই বালককে জুভেনাইল কোর্টে তোলা হবে৷
স্কুলের মধ্যে এই ঘটনায় রীতিমতো চিন্তিত পাঞ্জাবের শিক্ষা মন্ত্রী দলজিৎ সিং চিমা৷ আজ, বৃহস্পতিবারই তিনি লুধিয়ানার প্রধান শিক্ষিকা যোগীন্দর কাউর-সহ দুই শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন৷
এই বিষয়ে বিশদ রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী জেলা পাঞ্জাব শিক্ষা দফতরের সেকেন্ডারি এডুকেশনের আধিকারিককে৷
No comments:
Post a Comment