Wednesday, 9 July 2014

ভারতে আসছেন মার্কিন উপ বিদেশ সচিব

জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ ভারতে আসছেন মার্কিন উপ-বিদেশ সচিব উইলিয়াম জে বার্নস৷ আজ, বৃহস্পতিবার তিনি দিল্লি আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম বৈঠক ও  দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনার জমি প্রস্তুত করতে দু’দিনের সফরে ভারতে এসে তিনি অর্থ, শক্তি এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন৷ নরেন্দ্র মোদি সরকারের শপথ গ্রহণের পর বার্নসই প্রথমসারির মার্কিন কূটনীতিক হিসেবে ভারতে আসছেন৷ বিদেশ বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, বার্নসের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত ও গভীর করার একটি সুযোগ এনে দেবে দু’দেশের কাছেই৷   
মার্কিন বিদেশ সচিব জন কেরি ভারতে সফরে এসে আগামী ৩১ জুলাই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ভারত-মার্কিন কৌশলগত আলোচনা করবেন৷ তার আগেই বার্নসের এই সফর৷ কেরি ও সুষমার বৈঠকে ওবামা ও মোদির বৈঠকে
আলোচনার বিযয়বস্তু নির্ধারিত হবে৷ উল্লেখ্য। ওবামার আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে মোদি ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে৷  

No comments:

Post a Comment