Monday, 14 July 2014

ধর্ষণে অভিযুক্ত নাবালকদের প্রাপ্তবয়স্কের সাজা: মানেকা

 জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ ধর্ষণের মতো জঘন্য কাজের সঙ্গে যুক্ত কম বয়সী ছেলেদেরও সাজার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করা উচিত। ভারতের কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী রবিবার চেন্নাইতে এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। মন্ত্রী বলেছেন, ‘ দেখা গিয়েছে ৫০ শতাংশ ক্ষেত্রেই যৌন নির্যাতনের মোতা ঘটনায় জড়িত রয়েছে ১৬ বছরের কিশোররা৷ যারা জুভেনাইল অ্যাক্ট সম্পর্কে অবহিত৷ সুকৌশলেই এই আইনের ফায়দা তুলছে তারা৷’ তিনি আরও বলেন, ‘পূর্বপরিকল্পিত খুন, ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্ত নাবালকদের প্রাপ্তবয়স্কদের সমান শাস্তি দেওয়া হলে তাদের মনে ভীতি সঞ্চার করা সম্ভব হবে৷’ নির্ভয়া-কাণ্ডের পর প্রতিবাদে ফেটে পড়েছিল আসমুদ্রহিমাচল৷ উত্তাল হয়েছিল রাজধানীর রাজনীতি৷যার যেরে ধর্ষণের মতো অপরাধ কমাতে কঠিন আইন প্রণয়ন করতে বাধ্য হয় ইউপিএ সরকার৷ কিন্তু আইন যে কেবল খাতায় কলমেই রয়ে গিয়েছে একের পর এক ধর্ষণের ঘটনা তার প্রমাণ৷
উল্লেখ্য, ভয়াবহ অপরাধে অভিযুক্ত ১৬ বছর বয়সী কিশোরদের প্রাপ্ত বয়স্ক আইনে বিচার করার পক্ষে সওয়াল করেছিলেন পূর্বতন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী কৃষ্ণা তিরথ৷ তবে এই প্রস্তাবের বিরোধিতা করে বিভিন্ন এনজিও ও ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস৷ তাদের দাবি, এই নিয়ম কার্যকর হলে তা শিশু স্বার্থে আঘাত হানবে৷

No comments:

Post a Comment