Monday, 28 July 2014

বাসন্তীর ঝড়খালিতে তৈরি হতে চলেছে ‘প্রকৃতি বিশ্ববিদ্যালয়’

সুন্দরবনঃ সুন্দরবনের ঝড়খালিতে তৈরি হতে চলেছে ‘প্রকৃতি বিশ্ববিদ্যালয়’। টেকনো ইণ্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থা এই বিশ্ববিদ্যালয়টি গড়বে। এবং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই তা পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়টির পাশে সংস্থাটি পাঁচতারা ও তিনতারা হোটেলও গড়বে। রাজ্য পর্যটন দফতর সরকারি ভাবে ৯৯ একর জমি ওই ব্যবসায়ী সংস্থাকে নিখরচায় তুলে দিয়েছে। সোমবার  বাসন্তীর ঝড়খালিতে একটি অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে টেকনো ইন্ডিয়ার চেয়ারম্যান গৌতম রায়চৌধুরীর একটি মৌচুক্তি হয়েছে। এদিনই মন্ত্রী জমি হস্তান্তর করেছেন। পরে তিনি জানিয়েছেন, ‘ঝড়খালিতে ট্যুরিস্ট হাব তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে ছিলেন। তা বাস্তবায়িত করতেই আমরা হেড়োভাঙা নদীর তীরে ৯৯  এওকর জমি টেকনো ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। আগামি দু’বছরের মধ্যে কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে।’ সংস্থার কর্মকর্তারাও তাতে সমর্থন জানিয়েছেন।
ঝড়খালি চিড়িয়াখানা, বাঘের উদ্ধারাশ্রম এবং প্রজাপতি বাগানের পাশে ‘প্রকৃতি বিশ্ববিদ্যালয়’ তৈরি হবে। সেখানে বন্যপ্রাণী, ম্যানগ্রোভ ও পরিবেশ বিষয়ে পড়ানো হবে। দেশ বিদেশের পড়ুয়ারা এখানে পড়াশোনা করতে পারবেন। আশ্চর্য চরিত্রের সুন্দরবনের বাঘ নিয়েও গবেষণা করতে পারবেন। সেখানে আন্তর্জাতিকমানের হোটেল ও প্রমোদভ্রমণের ব্যবস্থাও করবে ওই সংস্থাটি। প্রয়োজনে বিকিকিনির চলতে পারে বলেও ওই বেপ্সরকারি সংস্থা ইঙ্গিত দিয়েছে। টেকনো ইন্ডিয়ার চিফ অপারেটিভ অফিসার সুজয় বিশ্বাস এদিন ঝড়খালি জানিয়েছেন, গ্রামের পরিবেশের চরিত্র অপরিবর্তিত রেখে ট্যুরিস্ট হাব গড়ে তোলা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যে জায়গায় ট্যুরিস্ট হাব গড়ার পরি কলণা হয়েছে সেখানে বিশাল এলাকা জুড়ে ম্যানগ্রোভ জঙ্গল ছিল। ছিল বিরল প্রজাতির ম্যানগ্রোভ গাছ। ওই বনটিকে ঘিরে রয়েছে সুন্দরবন উন্নয়ণ পর্ষদের ‘মৎস্য প্রকল্প’। পর্যটকরা সেখানে বেড়াতে আসতেন। পর্যটন দফতর সেই জঙ্গল ধংস করে জমি হাসিল করে টেকনো ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। এই ভাবে বন কেটে ধংস করার বিষয়ে মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি। বলেছেন, ‘ভালো কাজ করতে গেলে দু’একটি গাছ তো কাটা যেতেই পারে।’           
  

No comments:

Post a Comment