কলকাতাঃ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন৷ পশ্চিম শহরতলির ২২ তলা লোটাস বিল্ডিং-এর ২১ তলায় বেলা ১১ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায়৷
ঘটনাস্হলে পৌঁছে যায় দমকল৷ আআআগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীর৷ আগুন দ্রূত ২১ তলা থেকে ২০ তলায় ছড়িয়ে পড়ায় আটকে পড়েন দমকলের বেশ কয়েকজন কর্মী৷ চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ আটকে থাকা দমকলকর্মীদের উদ্ধারে নামানো হয়েছে উপকূল রক্ষী বাহিনীর ‘চেতন' নামে একটি হেলিকপ্টার৷ এখনও আটকে রয়েছে দমকলের ছ'কর্মী৷
আট ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, পরিস্হিতি সামাল দিতে দমকলের ৫০টি ইঞ্জিন নামানো হয়েছে৷ আনা হয়েছে স্কাই ল্যাডার৷ প্রচণ্ড ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক৷
এই বহুতলেই রয়েছে অভিনেতা হৃত্বিক রোশন, বিখ্যাত শেফ সঞ্জয় কাপূর -সহ বেশ কয়েকটি বড় বড় অফিস রয়েছে৷ খবর পেয়ে হাজির হয়েছেন ঋত্বিক রোশন৷
লোটাস বিল্ডিং অন্ধেরির মুম্বই লিংক রোডের গায়েই৷ সে কারণে, প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে সেখানে৷ এখনও আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্রমশ আতঙ্ক বাড়ছে৷

No comments:
Post a Comment