কলকাতাঃ কংগ্রেস দলের নেতা কর্মীরা আর রাহুল গান্ধীকে পছন্দ করছে না। তারা রাহুলকে হটিয়ে সেই জায়গায় তার বোন প্রিয়াঙ্কাকে চাইছে। লোকসভা ভোটে গোহারার পর কংগ্রেসের অন্দরে ক্রমেই পুঞ্জিভূত হচ্ছে রাহুল বিরোধী ক্ষোভ৷ তাঁর কর্মপদ্ধতির উপর বারবার প্রশ্ন চিহ্ন তুলেছেন তাঁরই দলের এক শ্রেণির নেতা৷ এমন সময় বিজেপি’র সভাপতি পদে অমিত শাহের উত্থানে দলের ভিতরেই আরও ব্যাকফুটে রাহুল৷ অমিতের ক্যারিশ্মার পাশে রাহুল ফিকে বলেই সুর চড়াচ্ছেন বিদ্রোহী নেতারা৷ অমিতের সঙ্গে পাল্লায় তাই রাহুল নন, প্রিয়াঙ্কাই যোগ্য উত্তরাধিকার বলে জোড় সওয়াল করলেন তারা৷
কংগ্রেস অধিকাংশ নেতারা মনে করছেন প্রবীণ ও নবীনদের মধ্যে ভেদ সৃষ্টি করছেন রাহুলই৷ আরও অভিযোগ, এনজিও’র নীতি মেনে দল চালাতে চাইছেন যুবরাজ৷ লোকসভায় ৪৪ আসন জোটার পর দলীয় নেতাদের সমালোচনার কাঁটায় বিদ্ধ তিনি৷ শুরু হয়ে গিয়েছে বোন প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর তুলনা৷ দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ‘রাহুল হঠাও’ রব৷
No comments:
Post a Comment