Monday, 7 July 2014

ক্যানিংয়ে শুরু হয়েছে গরু দৌড় প্রতিযোগিতা

দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে শুরু হয়েছে দুদিয়েন গরু দৌড় প্রতিযোগিতা। সোমাবার ছিল প্রথম দিন জেলারবিভিন্ন এলাকা থেকে দেড়শ’টি গরু আনা হয়েছে প্রতিযোগিতার জন্য। আজ, মঙ্গলবার ফাইনাল খেলায় বিজয়ী গরুদের পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। ক্যানিংয়ের মেরিগঞ্জ গ্রামে এই অভিনব গরু দৌড় খেলার আয়োজন করা হয়েছে।  
এই জেলার কৃষকদের বিশ্বাস ধান চাষের আগে কৃষি জমিতে ষাঁড় দিয়ে দৌড় করিয়ে প্রতিযোগিতা করালে ফসল ভালো হয়। সেই বিশ্বাসে এলাকার কৃষকরা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।
এদিন এলাকায় গিয়ে দেখা গিয়েছে, দুটি করে ষাঁড়কে পাশাপাশি দাঁড় করিয়ে পিছনে একটি লম্বা বাঁশ বেঁধে দেওয়া হয়। তারপর তাদের হাঁটু সমান জলে দাঁড় করিয়ে দৌড় করানো হয়। ১০০ মিটার দৌড় করানো হয়। উদ্যোক্তারা জানিয়েছে, এটা গ্রামের কৃষদের বিশেষ খেলা। এরজন্য গরুদের বিশেষ ভাবে যত্ন নিয়েপ্র শিক্ষণ দেওয়ানো হয়। এই খেলার পর কৃষকরা চাষের কাজ শুরু করেন।  
      

No comments:

Post a Comment