
জয়দেব দাস, কলকাতাঃ ভারতের এক মহিলা সাংসদের মোবাইলে অশ্লীল এমএমএস পাঠানোর অভিযোগে রাজস্থানের আলবর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ বুধবার সকালে পুলিশ তাকে তার নিজের বাড়ি থেকে ধরেছে। ধৃতের নাম ভরতলাল মীনা। তিনি রামপুরা জেলার আলবরের বাসিন্দা৷ তার স্ত্রী কয়েক বছর আগে তাকে ছেড়ে নিজের বাপের বাড়ি ভীলবাড়ায় চলে গিয়েছে৷ অভিযুক্ত নিজের স্ত্রীর মোবাইল নম্বর ভেবে মহিলা সাংসদের নম্বরে এমএমএস পাঠাচ্ছিল ওই যুবক৷ পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে, বেশ কিছুদিন আগে সে ভীলবাড়ায় গিয়েছিল৷ সেখানে কেউ তাকে তার স্ত্রীর মোবাইল নম্বর হিসেবে ওই নম্বরই তাকে দেয়৷ এরপর থেকে স্ত্রীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে ওই নম্বরে অশ্লীল ম্যাসেজ পাঠাতে শুরু করে৷ ওই্ নম্বর ছাড়াও অন্য বেশ কিছু নম্বরেও সে একই ধরনের এমএমএস পাঠাত৷ ম্যাসেজ পাওয়ার পর লোক যখন তাকে ফোন করত সে ফোন রিসিভ করত না৷
যে মহিলার কাছে এই ধরনের অশ্লীল এমএমএস আসত তিনি রাজস্থানের ঝুঞ্ঝুনু এলাকার বিজেপি সাংসদ সন্তোষ অহলাবত৷ মহিলা সাংসদ নয়াদিল্লি তুঘলক রোড থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন তিনি লোকসভা অধিবেশনে যোগ দিতে নয়া দিল্লি এসেছেন৷ এই সময়ই তার রাজস্থানের মোবাইল নম্বরে অশ্লীল ম্যাসেজ ও ফোন কল আসে৷
No comments:
Post a Comment