
জয়দেব দাস, কলকাতাঃ আপ আদমি পার্টির (আপ) নেত্রী অলকা লাম্বার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ এক ধর্ষিতা নারীর ছবি ফেসবুকে শেয়ার করে তাঁর সম্মানহানি করেছেন তিনি। সেই কারণে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন উত্তরপ্রদেশ রাজ্যের লখনউয়ের বাসিন্দা রাকেশ সিংহ। তাঁর অভিযোগ, অন্তত ২০৯৪ জন ‘লাইক’ করেছেন সেই ছবিতে। রাকেশের মতে, এটি ধর্ষণের থেকেও বড় অপরাধ।
লখনউতে এক নারীকে প্রথমে গণধর্ষণ করা হয়। পরে তাঁকে খুন করে ধর্ষকরা। ওই নারীর ছবি ১৯ জুলাই ফেসবুকে শেয়ার করেন অলকা। রাকেশ সিংহের অভিযোগ, গণধর্ষিতার ছবি শেয়ার করে মারাত্মক অপরাধ করেছেন আপ নেত্রী। তাঁকে দ্রুত গ্রেফতার করা উচিৎ পুলিশের।
পুলিশ সূত্রে খবর, ওই নারীকে ধর্ষণের সঙ্গে যুক্ত মূল অপরাধীকে চিহ্নিত করা গিয়েছে। ওই নারীকে গণধর্ষণ করা হয়নি। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যে গ্রামে ঘুরে গিয়েছে সেই জাবরৌলি গ্রাম থেকে ৮ কিলোমিটার দূরে মহালগঞ্জ অঞ্চলে ওই ধর্ষিতা নারীর মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে দেখা গিয়েছে, ধর্ষিতার দেহের গোপানঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
No comments:
Post a Comment