
দিল্লিঃ ষ্ট্রসঙ্ঘের এক সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনবহুল শহরের হিসেবে ভারতের রাজধানী দিল্লিকেই চিহ্নিত করা হয়েছে। জাপানের টোকিওর ঠিক পরেই রয়েছে দিল্লির স্থান। বিশ্বের পাঁচ নম্বর জনবহুল শহর হল মুম্বই। ২০১৪-র ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস গতকালই প্রকাশিত হয়েছে নিউ ইয়র্কে। সেখানকার তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে, ভারতে শহুরে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে, শহরে বসবাসকারী মানুষের সংখ্যার নিরিখে চিনকে অনেক পিছনে ফেলে এগিয়ে যাবে ভারত। ২০৩০ সালের মধ্যেই দিল্লি বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল শহরের তকমা পেয়ে যাবে দিল্লি। তখন ভারত ্য়ে যাবে বিশ্বের জনবহুল দেশ। রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে টোকিও সবচেয়ে জনবহুল শহর হলেও সেই জায়গা থেকে জাপানের রাজধানী খুব তাড়াতাড়িই সরে যাবে, কারণ, সেখানকার জনসংখ্যা এখন নিম্নগামী। তবে ২০৩০ সালে বিশ্বের সবচেয়ে বড় শহরের তকমা কিন্তু টোকিওর গায়েই লাগানো থাকবে। আয়তন, জনসংখ্যার নিরিখে টোকিও থাকবে এক নম্বরে।
রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায় বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই, ২০৩০ সালে চতুর্থ বৃহৎ শহরের তকমা পাবে, বলছে সমীক্ষা। সদ্য প্রকাশিত জনবহুল শহরের তালিকায় টোকিও, দিল্লির পরেই রয়েছে সাংহাই, মেক্সিকো, মুম্বই ও সাও পাওলো।
No comments:
Post a Comment