Sunday, 6 July 2014

নীতিশের সঙ্গে জোটের ইঙ্গিত লালুর

বিহারঃ বিহারের দুই পরস্পর বিরোধী নেতা নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব গদির লোভে কাচাকাছি আস্তে চলেছে। বিজেপির তোলা মোদী ঝড়ে লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়তে হয়েছিল যুযুধান এই দুই রাজনৈতিক দলকে৷ গেরুয়া জুজুই এবার মেটাতে চলেছে শত্রুতা৷ এমনই ইঙ্গিত মিলল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কথায়৷
বিধানসভা ভোটে গেরুয়া শিবিরকে আটকাতে চিরবৈরী জেডিইউ’র সঙ্গে হাত মিলিয়েই ভোটে লড়তে চাইছেন লালু৷ শক্রবার লালু বলেছে, ‘সাম্প্রতিক লোকসভা ভোটে জেডিইউ-আরজেডি’র ভোট মেলালে তা ৪৫ শতাংশের বেশি হবে৷ যা বিজেপিকে হারানোর জন্য যথেষ্ট।’ যৌথভাবে লড়াইয়ে নামলে কর্মী সমর্থকদের ম্নোবল বাড়বে। জেতা অনেক সহজ হয়ে যাবে। খুব শীঘ্রই জোট নিয়ে নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন আরজেডি সুপ্রিমো৷ তিনি বলেন, ‘পরিবর্তনের প্রয়োজন রয়েছে৷ সেই কারণেই এক সঙ্গে পথ চলতে হবে আমাদের৷’ 

No comments:

Post a Comment