জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীরকে সম্মণ জানাতে চলেছে ব্রিটিশ সরকার। যে ব্রিটিশ সরকার পরাধীন ভারতের এই বিপ্লবীকে ঘোর অপছন্দ করত, পদে পদে অপমান করত সেই দেশের উত্তরসূরীরা এ বার ব্রিটিশ পার্লামেন্টের সামনে পার্লামেন্ট স্কোয়ারে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মহাত্মা গান্ধীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে লন্ডন সরকার। আর মূর্তি বসছে মঙ্গলবার এ কথা জানান ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন।
ব্রিটিশ মন্ত্রী এই মুহূর্তে ভারত সফরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে। তিনি বলেছেন, মহাত্মা গান্ধীকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

No comments:
Post a Comment