Friday, 18 July 2014

ভারতের গোয়ার সমুদ্র তটে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

কলকাতাঃ গোয়ার সমুদ্রতটে নজরদারির জন্য বসছে সিসিটিভি l সমুদ্রতটের নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে পর্যটকদের গতিবিধির উপর নজর রাখবে এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি l গোয়া সরকারেরে পর্যটন দফতরের উদ্যোগে সমুদ্রতট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে l শুধুমাত্র ক্যামেরাও নয় সবদিক ভাবনা চিন্তা করে ভারতীয় রিসার্ভ ব্যাটালিয়নের জওয়ানদের মোতায়েন করা হবে ভিড়ে ভরা সমুদ্রতটগুলিতে l পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর পামেলা মাস্কার্নাস জানিয়েছেন, রিসার্ভ পুলিশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য পুলিশ পর্যটকদের আনাগোনা ও গতিবিধির উপর নজরদারি চালাবে l সমুদ্রতটে নজরদারির তদারকির জন্য চালাতে একটি পৃথক ফ্লাইং স্কোয়াড গঠন করা হচ্ছে বলে জানিয়েছে পামেলা l সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমান গোয়ায় l সেই অনুযায়ী সমুদ্রতট অপরিষ্কার করার প্রবনতা দেখা যায় পর্যটকদের l জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে, বিচ নোংরা করলে, প্রকাশ্যে মদ্যপান করলে বা রান্নাবান্না করলে কিংবা যত্রতত্র মুত্রত্যাগ করলেই ব্যবস্থা নেওয়া হবে l এছাড়াও মহিলা ও বিদেশী পর্যটকদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে জওয়ানদের l এছাড়াও সমুদ্রতটে ভিক্ষুক ও হকারদের আনাগোনা বন্ধ করার নির্দেশ দিয়েছে পর্যটন দফতর l 

No comments:

Post a Comment