Thursday, 3 July 2014

দিল্লি থেকে আগ্রা দেড় ঘন্টায়, প্রথম পরীক্ষায় সফল সেমি বুলেট ট্রেন


দিল্লিঃ ভারতের দিল্লি রাজ্যে চালু হল বুলেট ট্রেন। প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ দেশের সবচেয়ে দ্রুতগতির সেমি বুলেট ট্রেন। দেশে বুলেট ট্রেন চালানোর লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে আজ দিল্লি থেকে আগ্রা পর্যন্ত  পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে সেমি বুলেট ট্রেন। সকাল ১১.১৫ টায় এই ট্রেন দিল্লি স্টেশন থেকে ছাড়ে।২৩০ কিলোমিটার পথ পেরিয়ে আগরা পৌঁছল ১২.৫৫ তে৷ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে দৌড়ে দিল্লি থেকে আগরা পৌঁছতে সেমি হাইস্পিড ট্রেন সময় নিল ৮৯ মিনিট৷ অনেকটা বুলেট ট্রেনের আদলে৷ চলতি বছরের নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে এই ট্রেন চালু হওয়ার কথা৷ আজ সেই ট্রেনের ট্রায়াল রান হল৷ বিশেষজ্ঞমহলের অনুমান আগামী রেল বাজেটে এই সেমি বুলেট ট্রেনের উল্লেখ থাকবে৷ এখন দিল্লি ভোপাল শতাব্দী সবচেয়ে দ্রুততম ট্রেন।যা ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে চলে। এতে লালকেল্লা থেকে তাজমহলের শহর যেতে সময় লাগে সবচেয়ে কম, মাত্র ১২৬ মিনিট৷সেমি বুলেট ট্রেনে লাগবে মাত্র ৯০ মিনিট। যদিও দেশের হাজার হাজার কিলোমিটার বিস্তৃত রেলট্র্যাকের অবস্থা যেমন সঙিন, তাতে ট্র্যাককে এই দ্রুতগামী ট্রেন চালানোর উপযুক্ত করে তুলতে গেলে, কত হাজার কোটি টাকা খরচ করতে হয়, সেটাই প্রশ্ন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদি বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিলেন। এদিন সেমি বুলেট ট্রেনের ট্রায়াল রান। কিন্তু খুব দ্রুতই বুলেট ট্রেন চালাতে চায় সরকার। বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশে বুলেট ট্রেন চলে। জাপান, চিন,ফ্রান্স ও জার্মানির মতো দেশে এই ট্রেন চলে। জাপান কয়েক মাস আগে ঘন্টায় ৫০০ কিলোমিটার গতিবেগ সম্পন্ন একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালিয়েছে।

No comments:

Post a Comment