Sunday, 6 July 2014

নারী ধর্ষণ, নির্যাতন, গার্হস্থ্য হিংসায় শীর্ষে পশ্চিমবঙ্গ

কলকাতা প্রতিনিধিঃ নারী ধর্ষণ, নির্যাতন, গার্হস্থ্য হিংসায় ভারতের সব রাজ্যকে পিছনে ফেলে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে। ভারতীয় পেনাল কোডের ৪৯৮ (এ) ধারার অপব্যবহার নিয়ে যখন সারা দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে সেই সময় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গার্হস্থ্য হিংসায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, স্বামী বা শ্বশুর বাড়ির কোনও সদস্য যদি বিবাহিত মহিলাদের উপর শারীরিক বা মানসিক কোনও রকম অত্যাচার করে, মহিলারা সেক্ষেত্রে এই ধারার প্রয়োগ করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।  
এই সপ্তাহে প্রকাশিত এনসিআরবি-এর ডেটা অনুযায়ী ২০১৩ সালে পশ্চিমবঙ্গে ৪৯৮(এ) ধারার অধীনে গার্হস্থ্য হিংসার ১৮,১১৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। সারা দেশের মধ্যে যা সর্বাধিক। এই তথ্য অনুযায়ী দেশের মোট গার্হস্থ্য হিংসার ১৫.২৪%-ই ঘটে পশ্চিমবঙ্গে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর সামগ্রিক অত্যাচারের ২৯,৮৩৬ টি অভিযোগ (দেশে তৃতীয় সর্বোচ্চ) নথিভুক্ত হয়েছে। যার ৬০% গার্হস্থ্য হিংসার। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট রাজ্য সরকার গুলিকে নির্দেশ দিয়ে জানিয়েছে ৪৯৮ (এ) ধারায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন পুলিশ যেন অভিযুক্তদের গ্রেফতার না করে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে পশ্চিমবঙ্গে গার্হস্থ্য হিংসার নথিভুক্ত ঘটনা কমলেও গত পাঁচ বছর ধরেই সারা দেশে পশ্চিমবঙ্গে গার্হস্থ্য হিংসার সংখ্যা সর্বাধিক।   

No comments:

Post a Comment