Tuesday, 8 July 2014

বিবেকান্দের বাণী প্রচারে বিশেষ ট্রেন মোদীর


কলকাতা প্রতিনিধিঃ নয়া রেল বাজেটে উত্তর-পূর্ব ভারতে ইকো- ট্যুরিজম ও এডুকেশন ট্যুরিজমকে অনন্য মাত্রা দিতে চাইলেন রেলমন্ত্রী সদানন্দ দেবগৌড়া। সংসদে ২০১৪-১৫ রেল বাজেট পেশ করার সময় তিনি বলেন, তীর্থযাত্রীদের জন্য জনপ্রিয় পর্যটনস্থল গুলি চিহ্নিত করা হয়েছে। স্বামী বিবেকানন্দের কর্মজীবনকে তুলে ধরতে একটি বিশেষ ট্রেন চালানো হবে বলেও  জানিয়েছেন রেলমন্ত্রী। গোটা ট্রেন জুড়ে স্বামীজির বাণী, আদর্শ, পাঠ ও জীবনদর্শনের ছাপ থাকবে।  

রেলমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষদের কথাই ভাবা হয়েছে। ধর্মীয় পীঠস্থানগুলির জন্য বিশেষ প্যাকেজে ট্রেন চালানো হবে। এক্ষেত্রে বেসরকারী লগ্নিকেও স্বাগত জানাবে রেল, জানিয়েছেন মন্ত্রী। তীর্থযাত্রীদের স্বার্থে ছোট ছোট রুটেও ট্রেন চালানো হবে।
বাজেটে এদিন রেলমন্ত্রী বলেন, গাড়াগ থেকে পান্দারপুর ভায়া বগলকোট, বিজাপুর ও সোলাপুর একটি ট্যুরিস্ট ট্রেন চালানো হবে। কর্ণাটক ও মহারাষ্ট্রের তীর্থযাত্রীদের কথা ভেবেই এই নয়া ট্যুরিস্ট ট্রেন চালানো হবে।

No comments:

Post a Comment