জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ বিশ্বকাপ ফুটবল খলতে গিয়ে পাওয়া চোট সারাতে ভারতে আসছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। বুধবার এই খবর জানা গিয়েছে। আর তাতে আপাতত গোটা কেরালায় খুশির হাওয়া।
মেরুদণ্ডের চোট সারাতে কেরালায় আয়ুর্বেদিক চিকিৎসা করাতে আসছেন নেইমার। এই সংক্রান্ত বিষয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডীর সঙ্গে যোগোযোগ করেছে। এরপর থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের।

যদিও এই ঘটনা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ওমেন চন্ডী। তাঁর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। তিনি জানিয়েছেন, যাতে রাজ্য সরকার নেইমারের আয়ুর্বেদিক চিকিৎসার প্রস্তাব রাখেন তার জন্য কেরালার ফুটবল প্রেমীরা অনুরোধ করেছেন।
ওমেন চন্ডীর কথায়, এই বিষয়ে তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভি এস শিবকুমারের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের প্রথম সারির আয়ুর্বেদিক হাসপাতালগুলির খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করেন। ইন্টারনেট থেকে নেইমারের চোটের যাবতীয় রিপোর্ট জোগাড় করেন তাঁরা। এরপর রিপোর্ট গুলি রীতিমতো খতিয়ে দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নেইমারের চিকিৎসার জন্য কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা আবশ্যক, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তাব আপাতত পরিকল্পনা স্তরেই রয়েছে। নেইমারের চিকিৎসায় আয়র্বেদ ব্যবহার করে কতটা সাফল্য পাওয়া যেতে পারে, কী ধরণের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হতে পারে পুরো বিষয়টা নিয়ে নিজেরা আগে নিশ্চিত হয়ে নেইমারের কাছে প্রস্তাবটি রাখতে চাই ছিলাম। আপাতত নেইমারের কাছে কেরালার আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণের প্রস্তাব পাঠাননো হবে কী না সেই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
No comments:
Post a Comment