Wednesday, 2 July 2014

কালো টাকার সঙ্গে জড়িত সংগঠিত অপরাধও

কলকাতা প্রতিনিধিঃ সুইজারল্যান্ড থেকে কালো টাকা দেশে ফেরানোর বিষয় নিয়ে ভারতের মতো বাংলাদেশ সরকারও উদ্যোগী হয়েছে। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার নিয়ে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশের রাজনীতি। সুইজারল্যান্ডের ব্যাঙ্কে গচ্ছিত বাংলাদেশীদের কালো টাকা উদ্ধারে সরকার বিশেষ উদ্যোগ নেয়ার কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, ভারতও কালো টাকা সংক্রান্ত তথ্য জানানোর জন্য সুইজারল্যান্ডকে চাপ দিয়ে ভারত জানতে পেরেছে, টাকা তছরুপের সঙ্গে ২০১৩ সালে ভারতেরই ১০৪ টি ‘সংগঠিত অপরাধ’-এরযোগ হয়েছে। ২০১২ সালে এই সংখ্যা ছিল ৯৭। 

কালো টাকা সংক্রান্ত তথ্য পেতে সুইজারল্যান্ডের উপরে ভারত সরকার চাপ তৈরির পরে সুইজারল্যান্ডের একটি সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আর্থিক অনিয়মের সঙ্গে ভারতের সংগঠিত অপরাধও জড়িত। সুইস   ফেডার‍্যাল অফিস পোলেসেস শাখা মানিল্যান্ডারিং রিপোরটিং অফিস সুইজারল্যান্ড (এমআরওএস) এই তথ্য সামনে এনেছে। আর্থিক সংস্থা ও দুর্নীতিদমন শাখার মধ্যে সংযোগ রক্ষা ও তথ্য যাঁচাইয়ের   কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে এই এমআরওএস। সুইস মানিল্যান্ডিংঅ্যাক্ট অনুযায়ী, সাসপিসাস অ্যাক্টিভিটি  রিপোর্ট (এসএআর) গ্রহণ ও বিশ্লেষণ করে সেখানে সন্দেহজনক কিছু লক্ষ্য করলে প্রয়োজনে তা   দুর্নীতিদমন শাখার কাছে পাঠিয়ে দেয় এমআরওএস। এই এমআরওএস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী আর্থিক অনিয়ম, সংগঠিত অপরাধ ও সুইজারল্যান্ডে জঙ্গিদের টাকা দেয়া নিয়ে ২০১৩ সালে ১,৪১১ টিএসএআর গ্রহণ করে সুইজারল্যান্ড। যার অর্থমূল্যের পরিমাণ ৩০০ কোটি সুইস ফ্রাঁ বা ২০,০০০ কোটি টাকা।  এরমধ্যে ইতালির অপরাধ জগতের সঙ্গে যুক্ত অর্থের পরিমাণ সবচেয়ে বেশি। এমআরওএস বলছে, ‘এর পরেই রয়েছে চীন, ব্রাজিল ও ভারতের স্থান।’ তবে ভারতের কোন কোন অপরাধের সঙ্গে এর যোগ রয়েছে, তা বলেনি সুইজারল্যান্ডের সেন্ট্রাল মানিল্যান্ডারিং প্রিভেনশন এজেন্সি। সে ব্যাপারে প্রশ্ন পাঠানো হলেও এমআরওএসের প্রধান স্তিলিয়ানো ওদোগ্নি এখনও নিরুত্তর। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য জানিয়েছেন, বিদেশি ব্যাঙ্কে রাখা কালো টাকা সংক্রান্ত সব তথ্যই প্রকাশ্যে আনা হবে। তিনি বলেন, ‘সময় হলেই কালো টাকা সংক্রান্ত সব তথ্য জনসমক্ষ্যে আনবে সরকার। দেশের এবং আন্তর্জাতিক আইন বিচারবিবেচনা করেই আমরা এ ব্যাপারে পদক্ষেপ করব।’ আর্থিক দুর্নীতি ধরার জন্য সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিশেষ তদন্তকারী সংস্থা (সিট) গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।   

No comments:

Post a Comment