Friday, 11 July 2014

ঝলক দিখলা যা-র মঞ্চ ছেড়ে কেন বেরিয়ে গেলেন ক্ষুব্ধ শ্রীসন্থ?

মুম্বইঃ খবরে চলে এলেন ভারতের বিতর্কিত ও নিষিদ্ধ ক্রিকেটার এস শ্রীসন্থ। রেগেমেগে নাচের অনুষ্ঠান ঝলক দিখলা যা-র মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন শ্রী। ঝলকের একজন শক্তিশালী প্রতিযোগী ছিলেন শ্রীসন্থ। এভাবে আচমকা ঝলক থেকে তিনি বেরিয়ে যাওয়ার খবরে চমকেছেন সকলেই।
স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে ক্রিকেট জীবনের ইতি হয়েছে এই প্রাক্তন ক্রিকেটারের। তার পর ভেবেছিলেন ঝলকের হাত ধরে বলিউডের পথে নতুন করে যাত্রা শুরু করবেন। তা সত্ত্বেও হটাৎ এমন কী হল যে, তিনি ঝলক ছেড়ে বেরিয়ে চলে গেলেন?

সূত্রের খবর অনুযায়ী, জনতার ভোট ও বিচারকদের নম্বরের ভিত্তিতে এ সপ্তাহে ফেস-অফ রাউন্ডে পৌছন শ্রীসন্থ ও পূজা বোস। প্রথমে ঠিক ছিল শ্রীসন্থের নাচটা পরে শুট করা হবে। আগে হবে পুজার নাচের শুট। কিন্তু ঝলক ক্রু সদস্যরা শ্রীসন্থের নাচের শুট আগে করলে চাইলে বিরক্ত হন তিনি। তিনি এর জন্য প্রস্তুত ছিলেন না। তাও শুট শেষ করেন তিনি। পরে বিচারকদের মন্তব্য সেভাবে শ্রীসন্থের পক্ষে ইতিবাচক না হওয়ায় ক্ষুব্ধ শ্রীসন্থ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।
সূত্রের খবর অনুযায়ী, ঝলকের অন্যতম বিচারক রেমো ডিসুজা শ্রীসন্থকে বলেন এদিনের শ্রীসস্থের নাচ তাঁর সেরা নাচগুলির মধ্যে অন্যতম নয়। কিন্তু অনড় শ্রীসন্থের জবাব তিনি তাঁর সেরাটাই দিয়েছেন। তাঁর পারফরম্যান্স অতটা ভাল হয়নি বলাতে আর এক বিচারক মাধুরী দীক্ষিতের উপরও রেগে যান শ্রী। তৃতীয় বিচারক করণ জোহরও মেজাজ হারান শ্রীসন্থের সঙ্গে কথা বলতে গিয়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে কোনও মতে নিজেক নিয়ন্ত্রণ করেন করণ।

এর পরেই মঞ্চ ছেড়ে রেগে মেগে বেরিয়ে যান শ্রীসন্থ। ক্রু সদস্যরা বারবার তাঁর মানভঞ্জনের চেষ্টা করলেও শ্রীসন্থকে ফিরিয়ে আনা যায়নি। চ্যানেলের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

No comments:

Post a Comment