জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ আজ, বুধবার ৫০ বছর পূর্ণ হল মিনি স্কার্টের জন্মের৷ মিনি স্কার্ট এমনই এক পোশাক, যা ৫০ বছর আগেও মানুষের নজর কেড়েছে এবং আজও কাড়ে৷ অদ্ভূত এক মাদকতাপূর্ণ আকর্ষণ আছে এই মিনি স্কার্টে৷ মিনির মূল মজাই হল, তা যা অবারিত রাখে, অর্থাৎ সুন্দর, সুডৌল পদযুগল৷ আবার তা অবলীলাক্রমে এমন একটা নান্দনিক পর্যায়ে পৌঁছে যায় যে, সমালোচনা করার মতো আর কিছু থাকে না৷ তবে ভারতের মতো সংস্কৃতিবান দেশে এর প্রচুর সমালোচনাও হয়ে থাকে৷
ইতিহাস বলছে, সর্বপ্রথম ১৯৬০ সালে চায়নাতে এই মিনি স্কার্টের প্রচলন হয়৷লন্ডনের চেলসিতে ‘বাজার’ নামধারী একটি ফ্যাশন বিপণি চালাতেন মেরি কোয়ান্ট৷ পঞ্চাশের দশকের শেষেই আরও ছোট স্কার্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, যা পর্যবসিত হয় ১৯৬৪ সালে তাঁর যুগান্তকারী সৃষ্টিতে, মিনিস্কার্ট৷ এই কাহিনির প্রামাণ্যতা নিয়ে হালে দ্বিধা দেখা দিয়েছে৷ কিংবদন্তী বলে, মেরি নাকি তাঁর প্রিয় মোটরগাড়ি অস্টিন মিনির নামে খাটো স্কার্টটির নামকরণ করেন৷এরপর থেকে বার বার এই মিনি স্কার্ট নানারকম ভাবে ব্যবহার করেছে ফিল্মি দুনিয়া৷ কখনও এর ঝুলের সামান্য হেরফের করা হয়েছে৷ আবার কখনও স্টাইল পরিবর্তন করা হয়েছে৷
বিশ্ববিখ্যাত ভারতীয় টেনিস প্লেয়ার সানিয়া মির্জার স্টাইল স্টেটমেন্টে মিনি স্কার্ট বেশ উত্তেজনা ছড়িয়েছিল৷ যদিও এই নিয়ে প্রচুর জলঘোলাও করেন সমালোচকরা৷ তবে মিনি স্কার্টে সানিয়াকে বেশ ভাল লাগে৷এমনটাই মত মিনি স্কার্টপ্রেমিরা৷
আজ ৫০ বছর পূর্তিতে মিনি স্কার্টকে জানাই, ‘হট হ্যাপেনিং হ্যাপি বার্থ ডে৷’

No comments:
Post a Comment