গোয়াঃ স্বল্প পোষাক পরে পানশালায় যাওয়ার বিতর্কের ঝড় উঠেছে ভারতে। উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।মহিলাদের এই আচরণের প্রতিবাদ করেছেন গোয়ার বিজেপি সরকারের বিতর্কিত শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুথালিক। ছোট জামা পরে মেয়েদের পানশালা যাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন তিনি৷সোমবার গোয়ার বিজেপি সরকারের পূর্তমন্ত্রী সুদিন ধাবালিকর বলেন, ‘ছোট পোশাকে শরীর দেখিয়ে সংস্কৃতিকে ধ্বংস করছে মেয়েরা৷ ছোট ছোট জামা পড়ে মেয়েদের পানশালায় যাওয়াটা আমাদের সংস্কৃতি নয়৷ এমনটা চলতে থাকলে গোয়ার সংস্কৃতি অচিরেই ধ্বংস হয়ে যাবে৷ হাঁটুর উপরে পোশাক পড়ে মেয়েরা পানশালার দুনিয়ায় গা ভাসালে বিশ্ব দরবারে ভারতীয় সংস্কৃতির ভুল বার্তা যাবে৷’ এই সংস্কৃতি অবিলম্ব বন্ধ হওয়া উচিত৷ এদিন শ্রীরাম সেনা সুপ্রিমোর প্রতিও সুর নরম করেন ধাবালিক৷ তিনি বলেন, ‘মুথালিক যা বলেছেন, তা কোনও অংশে ভুল নয়৷ তিনি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেননি৷ প্রতিটি মানুষের আধিকার আছে তাঁর নিজস্ব সংস্কৃতি নিয়ে কথা বলার৷ মুথালিক পানশালা সংস্কৃতির বিরুদ্ধে৷ তিনি পানশালার বিরোধিতা করে ঠিক কাজ করেছেন৷’ উল্লেখ্য, ২০০৯ সালে ম্যাঙ্গালোরের একটি পানশালায় ভারতীয় সংস্কৃতি লঙ্ঘনের অভিযোগে এক তরুণী ও এক ব্যক্তির উপর আক্রমণ চালিয়েছিল শ্রীরাম সেনার সদস্যরা৷
No comments:
Post a Comment