Sunday, 6 July 2014

তামাকজাত পণ্যে ৫০ শতাংশ ভ্যাট বৃদ্ধি ভারতে

 দিল্লিঃ ধূমপানের উপর নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। সিগারেট, বিড়ি গুটখার দাম বাড়তে চলেছে। সিগারেট-সহ সমস্ত তামাকজাত পণ্যে ৫০ শতাংশ মূল্যযুক্ত কর বা ভ্যাট বৃদ্ধি করার সিদ্ধান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার৷ যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে সিগারেট, বিড়ি, গুটকার মতো তামাকজাত পণ্যগুলির দাম। তামাকজাত পণ্যের উপরে কর বাড়ানোর আর্জি জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। সাধারণ মানুষের মধ্যে ধূমপানের প্রবণতা রুখতে দাম বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বলে সূত্রের খবর। আগামী ১০ তারিখ সংসদে মোদী সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই বাজেটে তামাকজাত পণ্যে ৫০ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রস্তাব রাখা হবে বলে এক সরকারি সূত্রে জানা গিয়েছে।


No comments:

Post a Comment