বক্স অফিসে তো ঝড় তুলেই ছিল আগে ৷ এ বছরের সবচেয়ে সফল ছবি হিসেবেও আমিরের 'দঙ্গল' সেরা ৷ তাই ফিল্মফেয়ারের মঞ্চে 'দঙ্গল' যে সব চমক কেড়ে নেবে তা তো আগে থেকে জানাই ছিল ! আর হলও তাই ৷ ফিল্মফেয়ারে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিল আমিরের দঙ্গল ! তবে শুধুই দঙ্গল নয় ৷ ফিল্মফেয়ারে সেরা খেতাব ছিনিয়ে নিলেন আলিয়া ভাট ! উড়তা পঞ্জাব ছবির জন্য আলিয়া হলেন সেরা অভিনেত্রী৷ আমির ও আলিয়াই জমিয়ে দিলেন এবারের ফিল্মফেয়ার৷
আর কার কার ভাগ্যে কী জুটল ফিল্মফেয়ারে ? দেখে নিন তালিকা...
সেরা অভিনেতা- আমির খান (দঙ্গল)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (উড়তা পঞ্জাব)
সেরা ছবি- দঙ্গল
সেরা পরিচালক- নিতেশ তিওয়ারি (দঙ্গল)
সমালোচকদের নির্বাচনে সেরা ছবি নীরজা
সমালোচকদের নির্বাচনে সেরা অভিনেতা- শাহিদ কাপুর (উড়তা পঞ্জাব) ও মনোজ বাজপেয়ি (আলিগড়)
সমালোচকদের নির্বাচনে সেরা অভিনেত্রী- সোনম কাপুর (নীরজা)
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম)- মনোজ বাজেপয়ি (তাণ্ডব)
সেরা শর্ট ফিল্ম (জনপ্রিয়)- খামোখা
সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম)- টিসকা চোপড়া (চাটনি)
সেরা নতুন পরিচালক- অশ্বিনী আইয়ার তিওয়ারি (নীল বাটে সননাটা)
সেরা অভিনেতা (ডেবিউ)- দিলজিত্ দোসাঞ্জ (উড়তা পঞ্জাব)
সেরা অভিনেত্রী (ডেবিউ)- ঋত্বিকা সিং (শালা খড়ুস)
সেরা সংলাপ- রিতেশ শাহ (পিঙ্ক)
সেরা গল্প- শকুন বাত্রা (কাপুর অ্যান্ড সন)
সেরা সহ অভিনেতা- ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন)
সেরা সহ অভিনেত্রী- শাবানা আজমি (নীরজা)
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গায়ক- অরিজিত্ সিং (চন্না মেরিয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গায়িকা- নেহা বাসিন (জগ ঘুমেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)

No comments:
Post a Comment