Sunday, 15 January 2017

৮০০ সন্তানের পিতা হয়েছেন এই ব্যক্তি। কীভাবে, জানলে বিস্মিত হতে হবে

ছোট পরিবারের ধারণা চালু হওয়ার আগে ১৪-১৫ সন্তানের পিতা হতেন অনেকেইকিন্তু এক সঙ্গে ৮০০ ছেলে-মেয়ের পিতা! তা-ও কি সম্ভব!আপাতদৃষ্টিতে অসম্ভব এই কাজটিকেই সম্ভব করে দেখিয়েছেন ব্রিটেনের সিমন ওয়াটসন


এক জন পুরুষের পক্ষে ক'টি সন্তানের জনক হওয়া সম্ভব? ছোট পরিবারের ধারণা চালু হওয়ার আগে ১৪-১৫ সন্তানের পিতা হতেন অনেকেইকিন্তু এক সঙ্গে ৮০০ ছেলে-মেয়ের পিতা! তা-ও কি সম্ভব!
আপাতদৃষ্টিতে অসম্ভব এই কাজটিকেই সম্ভব করে দেখিয়েছেন ব্রিটেনের সিমন ওয়াটসনতাঁর দাবি, তিনি প্রায় ৮০০ সন্তানের পিতা হয়েছেনহবেন না-ই বা কেন, তিনি যে পেশাদার স্পার্ম ডোনারযে সমস্ত মহিলা মা হতে চাইছেন, কিন্তু কোনও পুরুষসঙ্গীর কাছ থেকে পাচ্ছেন না উপযুক্ত সহযোগিতা, তাঁদের নিজের বীর্য প্রদান করে গর্ভধারণে সহায়তা করাই সিমনের কাজ

বর্তমানে ৪১ বছর বয়সি সিমন বিগত ১৬ বছর ধরে স্পার্ম ডোনারের কাজ করে আসছেনসন্তানহীন মানুষদের সন্তানাকাঙ্ক্ষা পূরণের মতো কোনও মহত্‍ আদর্শ থেকে এই পেশায় তিনি আসেননি বলে জানিয়েছেন সিমন২৫ বছর বয়সে যখন তিনি প্রথম এই কাজ শুরু করেন, তখন মূলত রোজগারের আকর্ষণেই এসেছিলেনতার পর এই কাজেই মন বসে যায় তাঁর
বর্তমানে প্রায় চার হাজার টাকা ভারতীয় মুদ্রায় বিক্রি হয় সিমনের এক বোতল বীর্যফেসবুকের মাধ্যমেও তিনি প্রসারিত করে চলেছেন নিজের ব্যবসাইংল্যান্ডের বাইরেও তাইওয়ান থেকে পোল্যান্ড, স্পেন থেকে আয়ারল্যান্ডে ছড়িয়ে রয়েছে সিমনের বীর্য থেকে জন্ম নেওয়া সন্তানেরা
নিজের সন্তানদের অধিকাংশকেই জীবনে কখনও নিজের চোখে দেখেননি সিমনকিন্তু তাতে কী যায় আসে! নিঃসন্তানদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন তিনি


No comments:

Post a Comment