সঞ্জয় দত্তের জীবনীতে তাঁর বাবার চরিত্রে পরেশ রাওয়াল
মুম্বই: সঞ্জয় দত্তের বায়োপিকে সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করবেন বর্ষীয়াণ অভিনেতা পরেশ রাওয়াল।
রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সঞ্জুবাবার ভূমিকায় থাকবেন রণবীর কপূর। রয়েছেন দিয়া মির্জা ও ভিকি কৌশল।
হিরানির মুখপাত্র জানিয়েছেন, পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে ছবিতে। সুনীল দত্ত ও সঞ্জয়ের মধ্যে বাস্তব জীবনে অসামান্য বোঝাপড়া ছিল। ছবির নানা মুহূর্তে গেঁথে দেওয়া হবে সেই সম্পর্কের টুকরো।
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

No comments:
Post a Comment