Tuesday, 17 January 2017

সঞ্জয় দত্তকে ‘বাবা’ হিসেবে চান না আলিয়া!

মুম্বই: সঞ্জয় দত্তের কামব্যাক ছবি ‘ভূমি’-র অফার ফিরিয়ে দিলেন আলিয়া ভট্টবাবা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবিটি তৈরি করছেন ‘মেরি কম’-এর পরিচালক উমাঙ্গ কুমারবাবার ভূমিকায় থাকবেন সঞ্জয়, মেয়ের চরিত্রটি তিনি দিতে চেয়েছিলেন আলিয়াকেএ নিয়ে মহেশ ভট্ট কন্যার সঙ্গে কথাও বলেনকিন্তু পত্রপাঠ প্রস্তাব ফিরিয়ে দেন আলিয়া
দীর্ঘদিন সঞ্জুবাবাকে দেখেনি বড় পর্দাজেল মুক্তির পর বহু পরিচালকের সঙ্গে তাঁর নানা প্রজেক্ট নিয়ে কথা হয়েছেকিন্তু শেষমেষ তিনি আগ্রহ দেখান উমাঙ্গ কুমারের ‘ভূমি’ নিয়েএই মুহূর্তে উঠতি নায়িকাদের দৌড়ে সকলের আগে আলিয়াতাই স্বাভাবিকভাবেই সঞ্জয় চেয়েছিলেন, তিনিই ছবিতে তাঁর মেয়ে হোনকিন্তু বৃহস্পতি আপাতত তুঙ্গে থাকা আলিয়া তা প্রত্যাখ্যান করেছেন
ধর্মা প্রোডাকশনের একের পর এক ছবি করে চলেছেন আলিয়াতাই সঞ্জয় প্রথমে কথা বলেন তাঁর গডফাদার কর্ণ জোহরের সঙ্গেকিন্তু কর্ণের অনুরোধেও বরফ গলেনি
এরপর নাকি সঞ্জয় আলিয়ার বাবা মহেশ ভট্টকে মেয়েকে বোঝানোর অনুরোধ করেনকিন্তু আলিয়া গোঁ ধরে থাকেন, কোনওমতেই তিনি ছবিটি করবেন না
এখন দেখার, কোন নায়িকাকে মেয়ে হিসেবে বেছে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটান সঞ্জয়!


No comments:

Post a Comment